IMG-LOGO

সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ‘ফ্রেশ ফুড’কে জরিমানা, ঘিয়ের বদলে ব্যবহার হতো কৃত্রিম সুগন্ধিইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে বাহরাইনে গ্রেপ্তার ৫লাইলাতুল কদর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছারাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক ঈশাকে ভূমিমন্ত্রী মিনুর অভিনন্দনতারাগঞ্জের মন্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেফতারতানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলমোহনপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনবাঘায় হ্যাকার চক্রের ৩ সদস্য গ্রেফতারনিয়ামতপুরে বিনোদন মূলক সাথী পার্কের উদ্বোধনরাজশাহী ডিজিটাল সাইন স্টাফ এসোসিয়েশনের ইফতার মাহফিলনন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণগোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব, অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমিঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে ৪৫টি মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হলো সৌদি আরবের খেজুর
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ধামইরহাটে আদিবাসী শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

ধামইরহাটে আদিবাসী শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

আত্মহত্যা, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে আদিবাসী শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে ২৩ আগস্ট সকালে ময়না তদন্তে পাঠানো হয়েছে ওই শিশু কিশোরীর মরদেহ। এ ব্যাপারে ধামইরহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বেনীদুয়ার মিশন দক্ষিনপাড়া গ্রামের মৃত দানিয়েল মারাং এর মেয়ে বাসন্তী মারাং (১১) দিনের বেলায় মামা এমিল তপ্ন’র বাড়ীতে অবস্থান করছিলেন, মা লুচি তপ্ন ঢাকা শহরে অন্যের বাড়ীতে কাজ কর্ম করেন। সন্তান বিহীন মামা এমিল তপ্ন’র বাড়ীতে মানুষ হচ্ছিলেন বাসন্তী মারাং। ২২ আগস্ট রবিবার সন্ধ্যার দিকে বাসন্তী মারাংকে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখে ডাক চিৎকার করেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন, তবে মামা এমিল তপ্ন মৃত্যুর ব্যাপারে কাউকে সরাসরি দায়ি করেননি। মেয়েটি পার্শ্ববর্তী উপজেলার গোবরচোপা লক্ষীকুল মিশনে পড়ছিল, মহামারী করোনায় মিশন বন্ধ থাকায় মামার বাড়ীতে অবস্থান করছিল।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, মৃত্যুর ব্যাপারে কারও যাতে কোন সন্দেহ না থাকে সে জন্য লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে, রিপোর্টের ভিত্তিতে প্রকৃত ঘটনা জানা যাবে।

সম্প্রতি ধামইরহাট এলাকায় নানাইচ মোড়ে মাদ্রাসার ছাত্র, আড়ানগরে স্কুল ছাত্রীসহ প্রায়শ আত্মহত্যার প্রবনতা দেখা যাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728