IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> তানোরে যুবলীগের প্রস্তুতি সভা

তানোরে যুবলীগের প্রস্তুতি সভা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌর যুবলীগের উদ্যোগে আগামী ২৮ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।

এদিকে কর্মসূচী সফল করতে ২৩ আগষ্ট সোমবার তানোর পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার পারভেজ বাবুর সঞ্চালনায় ও সহ সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে তানোর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন, সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান সোনীয়া সরদার ও আবু বাক্কার, তালন্দ ইউপি আওয়ামী লীগ সভাপতি নাজিমুদ্দিন বাবু, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা বাবু সরকার, ওয়াজির হাসান প্রতাপ সরকার, ইকবাল মোল্লা, মাকসুদুজ্জামান ওরফে টুটুল, সাফিন শাহ্,পলাশ সরকার, রাশেল সরকার উত্তম, সৈনিক লীগের সম্পাদক বদিউজ্জামান নয়ন, আরিফ রায়হান তপন, মোর্শেদুল মোমেনিন রিয়াদ, প্রভাষক হাসান আলী ও আকতার হোসেন, সাবেক কাউন্সিলর মমিনুল ইসলাম মুকুল, যুবলীগ নেতা পঙ্কজ হালদার, মাহাবুর রহমান মাহাম, রবিউল ইসলাম, ডিটল ও হিরা প্রমুখ।

আগামি ২৮ আগষ্ট জাতীয় শোক দিবসের কর্মসূচী সফল করতে পৌর যুবলীগের সকল নেতাকর্মীকে উপস্থিত খাকার আহবান জানানো হয়েছে।

এদিকে বক্তাগণ উপজেলা আওয়ামী লীগের একশ্রেণীর জনবিচ্ছিন্ন বিপদগামী নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা আওয়ামী লীগের ছায়াতলে থেকেও বিভিন্ন স্থানে কথিত সভা-সমাবেশের নামে জামায়াত-বিএনপির বি-টিম হয়ে আওয়ামী লীগ দলীয় এমপি, উপজেলা চেয়ারম্যান ও দায়িত্বশীল নেতৃত্বের বিরুদ্ধে প্রপাগান্ডা করে দলীয়কোন্দল সৃষ্টির অপপ্রয়াস করে চলেছেন এসব থেকে বিরত থাকুন, নইলে আগামি দিনে তানোরের মাটিতে আপনাদের কোনো স্থান হবে না।

তারা বলেন, নৌকার বিরোধীতা বা মুল স্রোতের বিপরীতে কেউ ভাল থাকতে পারেনি, আপনারাও ভাল থাকতে পারবেন না, এখানো সময় আছে সঠিক পথ অনুসরন করুণ, ব্যতিক্রম হলে এর দাঁতভাঙা জবাব পাবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31