IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> বারাদারের সঙ্গে সিআইএ-প্রধানের সাক্ষাৎ

বারাদারের সঙ্গে সিআইএ-প্রধানের সাক্ষাৎ

ধূমকেতু নিউজ ডেস্ক : তালেবান নেতা আব্দুল গানি বারাদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস। সোমবার (২৩ আগস্ট) তাদের মধ্যে সাক্ষাত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনো কর্মকর্তা তালেবানের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করলেন। তবে সিআইএ বা তালেবানের পক্ষ থেকে এ দু’জনের সাক্ষাতের বিষয়ে কিছু জানানো হয়নি। এমনকি তাদের সাক্ষাতের বিষয়বস্তুও পরিষ্কার নয়।

আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা সদস্য এবং দেশটির নাগরিকদের সরিয়ে নেওয়ার কথা রয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই এই সময়সীমা ঘোষণা করেন। এদিকে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনী বাহিনী বেশ চাপে আছে। কারণ আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারে সময়সীমা বাড়ানোর বিষয়ে রাজি হয়নি তালেবান।

সংগঠনের এক মুখপাত্র জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাদের সব সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার বিষয়ে যে সময়সীমা দিয়েছেন অর্থাৎ ৩১ আগস্টের মধ্যে তা সম্পন্ন করতে হবে। যদি তারা সময় বাড়াতে চায় তবে বুঝতে হবে তাদের অন্য চিন্তা রয়েছে। কিন্তু আফগানিস্তানে বিদেশি সেনাদের প্রয়োজন নেই। বিদেশি সেনা প্রত্যাহারে সময় বাড়ানো যাবে না বরং এতে তাদের পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেছেন তিনি।

এদিকে, তালেবানের বেঁধে দেয়া সময়ের মধ্যেই আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক ও সহযোগী আফগানদের ফিরিয়ে নিয়ে প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করতে চায় যুক্তরাষ্ট্র। আগামী ৩১ আগস্টের মধ্যেই তাদের ফিরিয়ে নেওয়া হবে বলে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন থেকে জানানো হয়েছে।

পেন্টাগন বলছে, বেঁধে দেয়া সময়সীমা বাড়ানোর বিষয়ে তারা আপাতত ভাবছে না। তবে আসন্ন জি-৭ ভার্চুয়াল সম্মেলনে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি সময় বাড়ানোর বিষয়ে চাপ সৃষ্টি করতে পারে।

এর আগে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছিলেন, এ মাসের শেষের মধ্যেই প্রত্যাহার সম্পন্ন করার দিকে আমাদের নজর রয়েছে। তবে সেখানে থাকা কমান্ডাররা যদি বলেন যে সময় বাড়ানোর প্রয়োজন হবে তা প্রেসিডেন্ট বাইডেনকে জানানো হবে। তবে আমরা এখনই সময় বাড়ানোর সিদ্ধান্তে যেতে চাই না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31