IMG-LOGO

বুধবার, ২৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কচু শাক দিয়ে চিংড়ি রান্না সুস্বাদু ও পুষ্টিকরনতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদানআড়ানী-বাঘা পৌর এলাকায় বাড়ছে অনুমোদনহীন ভবন, নকশা বহির্ভূত নির্মাণবাগমারায় অটো-ভ্যানের নতুন ভাড়া নির্ধারণ, ভবানীগঞ্জ-কেশরহাট ভাড়া ৫০ টাকাতানোরে খাদ্য গুদাম কর্মকর্তা সাসপেন্ড মিষ্টি বিতরণবাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণচাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনমান্দার ‘ভাইরাল বটগাছ’নিয়ে অপপ্রচারের অভিযোগজ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি,বাবা-ছেলে নিখোঁজরুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেনমহাদেবপুরে এন বি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠা বাষির্কীউপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণফ্রান্সের রাষ্ট্রদূতের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর পরিদর্শনপোরশায় মদ তৈরীর উপকরণ সহ চোলাই মদ জব্দ
Home >> লাইফস্টাইল >> টপ নিউজ >> ফাস্টফুডে ডায়াবেটিসসহ নানা রোগের ঝুঁকি

ফাস্টফুডে ডায়াবেটিসসহ নানা রোগের ঝুঁকি

ধূমকেতু নিউজ ডেস্ক : আজকাল কমবেশি সবাই ঝুঁকে পড়ছেন ফাস্টফুডের ওপর। তবে এই মজার খাবারগুলো হতে পারে আপনার জন্য মারাত্মক রোগের কারণ। ফাস্টফুডের ক্ষতিকারক দিক নিয়ে গত কয়েক দশক ধরেই সতর্ক করে আসছেন বিশেষজ্ঞরা। এরপরেও ফাস্টফুড খাওয়ার প্রবণতা রয়েই গেছে। ফাস্টফুড ওজন বাড়ায় এবং স্বাস্থ্যের নানা ক্ষতি করে থাকে। এক নজরে দেখে নিন কয়েকটি দীর্ঘমেয়াদি মারাত্মক রোগ সম্পর্কে, যেগুলো হওয়ার সম্ভাবনা থাকে এই খাবারেই-

উচ্চ রক্তচাপ ঝুঁকি: ফাস্টফুডে চর্বি, ক্যালোরি ও সোডিয়াম বেশি থাকায় তা আপনার রক্তচাপের ওপরে প্রভাব ফেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। যার ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়।

ক্যান্সার: গবেষণায় দেখা গেছে, ফাস্টফুডে থাকা অতিরিক্ত শর্করা ও প্রক্রিয়াজাত মাংস ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় অনেকগুণ। ২০১৮ সালের এক গবেষণায় দেখা গেছে যে, বেশি পরিমাণে ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবার ক্যান্সারের ঝুঁকি ১২ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে।

হৃদরোগ: ফাস্টফুড খাবার এবং প্রসেসড ফুড আপনার হৃদরোগের কারণ হতে পারে। এসব খাবারে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, একজনের দিনে ১৩ গ্রামের বেশি ফ্যাট গ্রহণ করা উচিত নয়। কিন্তু দেখা যায় যে, একটা বার্গার আর কিছু ফ্রাইসেই ১৪ গ্রামের বেশি ফ্যাট রয়েছে, যা আপনার হার্টের জন্য হতে পারে মারাত্মক ক্ষতিকর।

বিপাকীয় সিন্ড্রোম: নিয়মিত ফাস্টফুড ও বিভিন্ন সোডা পানীয় আপনার মেটাবলিক সিন্ড্রোম হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে অনেকগুণ। নান গবেষণায় দেখা গেছে, এসব খাবার উচ্চ রক্তচাপ, উচ্চ রক্ত শর্করা, উচ্চ রক্ত ট্রাইগ্লিসারাইড, নিম্ন এইচডিএল কোলেগস্ট্রল এবং কোমরের পরিধি বাড়িয়ে দিতে পারে। আর এর ফলে হৃদরোগ, ডায়াবেটিস এবং ডিমেনশিয়ার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়।

টাইপ-২ ডায়াবেটিস: অতিরিক্ত ফাস্টফুড খেলে তা টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। এসব খাবার আপনার শরীরে রক্তের শর্করা সঠিকভাবে প্রক্রিয়া করতে পারে না, যা ইনসুলিন প্রতিরোধের বিকাশে ক্ষতি করে। ১৫ বছরের এক গবেষণায় দেখা গেছে যে, সপ্তাহে দুবারের বেশি ফাস্টফুড খেলে তা ইনসুলিন বিকাশের ঝুঁকি দ্বিগুণ করে তোলে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ