IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> জম্মু-কাশ্মীরে সংঘর্ষে ২৪ ঘণ্টায় পাঁচ গেরিলা নিহত

জম্মু-কাশ্মীরে সংঘর্ষে ২৪ ঘণ্টায় পাঁচ গেরিলা নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন গেরিলা নিহত হয়েছে। এরফলে গত ২৪ ঘণ্টায় পৃথক সংঘর্ষে ৫ গেরিলার মৃত্যু হল।

মঙ্গলবার পুলিশ নিহতদের কাছ থেকে অস্ত্র ও গুলিবারুদ উদ্ধার করেছে। কাশ্মীর জোনের পুলিশের মহাপরিদর্শক জানিয়েছেন, চলতি বছরে পুলিশ একশোর বেশি সন্ত্রাসীকে হত্যা করেছে।

জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এরফলে গত ২৪ ঘণ্টায় পাঁচজন সন্ত্রাসী এবং গত ছয় দিনে ১০ জন সন্ত্রাসী নিহত হল। জম্মু-কাশ্মীরে ২০২১ সালে এ পর্যন্ত মোট ১০৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

আজ ‘দৈনিক ভাস্কর’ জানিয়েছে নিরাপত্তা বাহিনী সোপোর এলাকার পেঠসিরে সন্ত্রাসীরা লুকিয়ে আছে বলে খবর পেয়েছিল। এরপরে সোমবার রাতে এখানে তল্লাশি অভিযান শুরু হয়। আজ (মঙ্গলবার) সকালে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায় এবং এরপরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

গণমাধ্যমে প্রকাশ, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ জেলা সোপোরে মোবাইল ইন্টারনেট পরিসেবা বন্ধ করা হয়েছে এবং বাডগাম ও বারমুল্লার মধ্যে ট্রেন পরিসেবাও স্থগিত করা হয়েছে।

গতকাল (সোমবার) জম্মু-কাশ্মীরের শ্রীনগরে পুলিশের সঙ্গে সংঘর্ষে দু’জন গেরিলা নিহত হয়েছিল। উভয়েই লস্কর-ই-তাইয়্যেবার সঙ্গে সংশ্লিষ্ট দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সদস্য। সংঘর্ষস্থল থেকে পুলিশ অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, আব্বাস শেখ এবং তার সহযোগী সাকিব মঞ্জুর শহরের আলোচিবাগ এলাকায় পুলিশের সঙ্গে এক এনকাউন্টারে নিহত হয়েছে। ওই ঘটনাকে পুলিশের বড় সাফল্য বলে মন্তব্য করা হয়েছে।

কাশ্মীর জোনের পুলিশ মহাপরিদর্শক বিজয় কুমার বলেন, আমরা এলাকায় তাদের উপস্থিতি সম্পর্কে অবগত ছিলাম। সাধারণ পোশাকে থাকা পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে এলাকাটি ঘিরে ফেলে এবং সন্ত্রাসীদের চ্যালেঞ্জ জানায়। এ সময়ে সন্ত্রাসীরা তাদের উপরে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলিবর্ষণ করলে দু’জনেই নিহত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31