IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে টিসিবির পণ্য বিতরণে স্বেচ্ছাচারিত, পণ্য পাচ্ছে সরকারি কর্মকর্তা ও কমচারীরা

বদলগাছীতে টিসিবির পণ্য বিতরণে স্বেচ্ছাচারিত, পণ্য পাচ্ছে সরকারি কর্মকর্তা ও কমচারীরা

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে টিসিবি ক্যাম্প আফিস বগুড়া থেকে পরিচালিত টিসিবির পণ্য বিতরণে স্বেচ্ছাচারিতার অভিযোগ।

সরেজমিনে দেখা যায়, বুধবার দুপুর ১ টায় টিসিবির গাড়ী উপজেলা পরিষদের সামনে এসে থামে। টিসিবি ক্যাম্প বগুড়া পরিচালিত গাড়ীর কর্মকর্তা পণ্য বিক্রির অনুমতির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র নিকট যান। অনুমতি নিয়ে টিসিবির গাড়ীর ঐ কর্মকর্তা উপজেলার অফিস সহকারীর রুমে বসে বিভিন্ন অফিসারের কার কয়টা কি লাগবে তা বলেন ও তার তালিকাও তৈরি করেন। টিসিবির কর্মকর্তা অফিস থেকে নিচে নেমে এসেই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিদের চাহিদার অনুযায়ী তেল,চিনি ও ডাল সহ বিভিন্ন জিনিস তাদের বস্তায় ভরে দেন।

টিসিবির পণ্য নিতে আশা উপস্থিত ব্যক্তিরা এর প্রতিবাদ করলে তাতেও কর্ণপাত করেন নি টিসিবির দ্বায়িত্বে থাকা কর্মকর্তা ও নিতে আসা অফিসের পিয়ন, সহ কর্মকর্তারা।

পণ্য ক্রয় করতে আসা রুপক, জুয়েল, রহমান ও রেজা মহুরী সহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি বলেন, টিসিবির গাড়ি আসলেই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পণ্য দিতেই ব্যস্ত থাকেন টিসিবির গাড়ীর লোকজন। তাদেরকে কোন লাইনে দঁড়াতে হয়না।

আর আমরা সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও আমাদের বেলায় পণ্য থাকেনা। সরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা যদি এইভাবে সাধারণ জনগনের জন্য সরকারের দেওয়া টিসিবির পণ্য বেশিরভাগ নিয়ে যায় তাহলে লোক দেখানোর জন্য দেবার প্রয়োজন নেই।

এ বিষয়ে দ্বায়িত্বে থাকা কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি নন। উপস্থিত টিসিবি নিতে আসা সাধারণ লোকজন সংবাদিকদের অভিযোগ করে বলেন, আসলে এই টিসিবির পণ্যগুলি কাদের জন্য সরবরাহ করেছে সরকার। আমারা জানতে চাই। আমরা সধারন জনগণ আপনাদের মাধ্যেমে উর্ধ্বর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31