IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> জাতীয় >> টপ নিউজ >> কাবুল থেকে ফিরছেন দেড়শতাধিক শিক্ষার্থী

কাবুল থেকে ফিরছেন দেড়শতাধিক শিক্ষার্থী

ধূমকেতু নিউজ ডেস্ক : তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্থানে আটকে পড়া চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ)-এর দেড় শতাধিক শিক্ষার্থী কাবুল থেকে চট্টগ্রামে ফিরছেন।

এইউডব্লিউ কর্তৃপক্ষের উদ্যোগ এবং যুক্তরাষ্ট্রের সার্বিক সহায়তায় এই শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২৬ আগস্ট) একটি বিশেষ বিমানে কাবুল থেকে সরাসরি চট্টগ্রামে পৌঁছাবেন বলে জানা গেছে।

তবে এই বিশেষ বিমানটি কখন কাবুল থেকে যাত্রা করবে এ বিষয়ে নিশ্চিত তথ্য জানা যায়নি। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের কর্মকর্তা তপু চৌধূরী এই তথ্য নিশ্চিত করেছেন।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ইউনিভর্সিটি সূত্রে জানা যায়, দক্ষিণ এশিয়ার নারীদের একমাত্র বিশ্ববিদ্যালয় এইউডব্লিউতে ১৭০ জনের বেশি আফগান শিক্ষার্থী অধ্যায়ন করে। গত বছর দেশে করোনা পরিস্থিতি এবং লকডাউন শুরু হলে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষিতে এই শিক্ষার্থীরা দেশে ফিরে যায়। বেশ কিছুদিন ধরে তারা পুনরায় নিজেদের বিশ্ববিদ্যালয়ে ফিরে আসার জন্য চেষ্ঠা চালিয়ে আসছিলেন। সম্প্রতি তালেবানরা ক্ষমতা দখলের পর এই আফগান শিক্ষার্থীরা নিজ দেশে আটকা পড়ে। কাবুলের পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থীদের বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করে। এই উদ্যোগের অংশ হিসেবেই প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী একটি বিশেষ বিমানে কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে আসবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31