ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় চারতলা একাডেমিক ভবনের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক ভাবে ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহীর উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, মাদ্রাসার অধ্যক্ষ আওলানা আবুল হোসেন, শিক্ষক আফাজ্জল হোসেন, ঠিকাদার আফসান শেখ প্রমুখ।
২ কোটি ৯৩ লক্ষ ৪৪ হাজার টাকার ব্যয়ে ভবনটি নির্মাণ করা হবে। নিবার্চিত বেসরকারী মাদ্রাসা সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনটি বাস্তবায়ন করছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহী। ঠিকাদারী প্রতিষ্ঠান হল নওগাঁ, চকবাড়িয়ার মেসার্স মন্ডল ট্রেডার্স।
মাদ্রাসাটির নির্মাণ কাজ শেষ হলে গুণগত মানসম্পন্ন শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা লেখাপড়া করার সুযোগ পাবেন। আধুনিক এই ভবনে থাকবে পাঠদানের সকল প্রকার সুযোগ সুবিধা। সুন্দর এবং চুক্তি মোতাবেক বর্তমানে মাদ্রাসাটির নির্মাণ কাজ পরিচালিত হচ্ছে।


