IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
Home >> রাজশাহী >> বাঘায় বিকাশ হ্যাকিং প্রতিরোধে মতবিনিময়

বাঘায় বিকাশ হ্যাকিং প্রতিরোধে মতবিনিময়

ধূমকেতু সংবাদদাতা, বাঘা : রাজশাহীর বাঘা সীমান্ত এলাকায় ইমো এবং বিকাশ হ্যাকার চক্রের সংখ্যা পূর্বের যে কোন সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে। আর এটি প্রতিরোধ করার জন্য উদ্যোগ নিয়েছেন বাঘা থানার নবাগত অফিসার ইনচাজর্ (ওসি) সাজ্জাদ হোসেন। তিনি বৃহস্পতিবার (২৬ আগষ্ট) উপজেলার সকল বিকাশ এজেন্টদের থানায় ডেকে রেজিস্ট্রেশন করানোসহ তাদের নিয়ে আলোচনা সভা করেন। ওসির এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার সর্বস্তরের মানুষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি র‌্যাব, থানা পুলিশ এবং ডিবি পুলিশের মাধ্যমে সীমান্তবর্তী বাঘা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে প্রায় অর্ধ শতাধিক ইমো এবং বিকাশ হ্যাকার চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে । অতঃপর গ্রেপ্তারকৃতদের মুখ থেকে অনেকের নামসহ বেশ কিছু তথ্য বেরিয়ে এসছে। সেই তথ্যের ভিত্তিতে বাঘা উপজেলার সকল বিকাশ এজেন্ট এবং (ডিএসও) যারা টাকা সরবরাহ করেন, এমন ব্যাক্তিদের থানায় ডেকে আলোচনা সভা করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন।

তিনি উক্ত সভায় বলেন, বিকাশ থেকে টাকা বের করাটা হ্যাকিং নয়, এটা এক ধরণের ডাকাতি। আমরা এটি নির্মুল করতে চায়। এ জন্য আপনারা যারা বিকাশ এজেন্ট রয়েছেন তাদের সবার সহযোগিতা আমাদের কাম্য। তিনি আগামী তিন দিনের মধ্যে উপজেলার সাতটি ইউনিয়ন এবং দু’টি পৌর সভায় যারা বিকাশ ব্যবসা করেন তাদের ব্যবহৃত সকল কন্টাক নম্বরসহ প্রতিষ্ঠান মালিকের নাম-ঠিকানা, আইএমই নাম্বার, এনআইডি নাম্বার এবং নিজ-নিজ ওয়ার্ডের কাউন্সিলর অথবা ইউপি সদস্যের নাম থানায় এসে লিপিবদ্ধ করার অনুরোধ জানান।

ওসি আরো বলেন, আমরা অনেকদিন ধরে লক্ষ করছি, দেশ-বিদেশে বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোন নম্বরের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইমো এবং বিকাশ অ্যাকাউন্টে তাদের নিজ নামের মোবাইল নম্বর ব্যবহার না করে এলাকার পরিচিত অন্য কোন ব্যক্তির এনআইডির মাধ্যমে মোবাইল নম্বর ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে। আর এসব অপরাধের সাথে যুক্ত রয়েছেন কতিপয় বিকাশ এজেন্ট। এ জন্য প্রত্যেক এজেন্টকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। এ দিক থেকে যারা এ আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা ।

এদিকে রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম সম্প্রতি স্থানীয় গনমাধ্যম কর্মীদের বলেন, বাংলাদেশ পুলিশ পূর্বের যে কোন সময়ের চেয়ে এখন ভালো কাজ করছে। বিশেষ করে রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার (এবিএম) মাসুদ হোসেন, বিপিএম (বার) স্যারের নির্দেশনায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করছে জেলার সকল থানা পুলিশ। আর এসব অপরাধ বিষয়ে যেসব অফিসার সফলতা দেখাচ্ছে, প্রতিমাসে তাদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে দেয়া হচ্ছে সম্মানী পুরুস্কারসহ সদনপত্র । ফলে গতিশীল হচ্ছে পুলিশী কার্যক্রম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31