IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সমৃদ্ধ ও উন্নয়নশীল বাংলাদেশ গড়া’

‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সমৃদ্ধ ও উন্নয়নশীল বাংলাদেশ গড়া’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নছিল সমৃদ্ধ ও উন্নয়নশীল দেশ গড়া। যে মানুষের জন্ম না হলে আমরা পেতাম না স্বাধীন দেশ। পরাধিনতার ঘানি টানতে টানতে জীবন শেষ হয়ে যেত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে বাঙ্গালী পেয়েছে স্বাধীন এই বাংলাদেশ, স্বাধীন ভূখন্ড। লাল সবুজের পতাকা। তাঁর রক্তের ঋণ কোন কিছুর বিনিময়ে শোধ করা যাবে না। অথচ সেই মহান নেতাকে সপবিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই মহান নেতাকে হারিয়ে জাতি আজ শোকাহত। হাজার বছর খুজলেও সেই নেতাকে খুজে পাওয়া যাবে না। সেই নেতার সকল কর্ম আর ইতিহাস বাঙ্গালীদের অন্তরে লালন করতে হবে।

বাঙ্গালী ভুলে গেছে সেই মহান নেতার নেতৃত্বের কথা। ভুলে গেছে স্বাধীনতা যুদ্ধে শহিদদের কথা। কেন এই বিভেদ। কেন এতো ষড়যন্ত্র। জাতীয় শোক দিবস পালনকি আওয়ামী লীগের একার দায়িত্ব। জাতীয় শোক দিবস পালন করা সবার নৈতিক দায়িত্ব। ঘরে বসে ষড়যন্ত্র করে লাভ নেই। সবাইকে দেশের উন্নয়নের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শনিবার উপজেলা আওয়া লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ক্ষমতায় আসার পর স্বাধীনতার পরে সবচেয়ে বেশি সম্মানীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। ক্রমের তাদের সম্মানী বৃদ্ধিসহ সকল প্রকার সুযোগ-সুবিধা বৃদ্ধি করে চলেছেন। বীর মুক্তিযোদ্ধারা জাতির জনকের নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। নিরস্ত্র জনতা। যে মানুষটি দেশের জনগণের কাজ করে গেছে সারা জীবন তাকেই নির্মম ভাবে হত্যা করা হয়েছে। কারাগারে বন্দি করে রাখা হয়েছে জীবনের গুরুত্বপূর্ণ সময় গুলো। কারাগারে বন্দি থাকলেও সেখান থেকেও নানা ভাবে শক্তি যুগিয়েছেন সকলকে। জাতির জনকের স্বপ্ন যাতে বাস্তবায়িত না হয় সেটাই ছিল তাদের মূল উদ্দেশ্যে। তাদের সেই চিন্তা-চেতনাকে ভেঙ্গে দিয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবে রুপদান করে চলেছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই উদ্দেশ্যে বাস্তবায়ন করে চলেছেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সোলাইমান আলী হিরু, আব্দুল খালেক প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, চেয়ারম্যান আয়েন উদ্দীন, আব্দুল হাকিম, সদস্য হাচেন আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম মীরসহ আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31