IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> প্রবাস >> টপ নিউজ >> আফগানে সিআইএর ঘাঁটি গুড়িয়ে দিল মার্কিন সেনারা

আফগানে সিআইএর ঘাঁটি গুড়িয়ে দিল মার্কিন সেনারা

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সর্বশেষ ঘাঁটি ধ্বংস করেছেন যুক্তরাষ্ট্রের সেনারা।

দেশটিতে গত ২০ বছর ধরে ভয়াবহ রকমের হত্যা ও ধ্বংসযজ্ঞের নীতি বাস্তবায়নের পর মার্কিন সেনা প্রত্যাহারের শেষ মুহূর্তে এসে কাবুলে সিআইএর এই ঘাঁটি ধ্বংস করা হলো। মার্কিন বাহিনীর কাছে এটি ঈগল ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। খবর নিউইয়র্ক টাইমসের।

কাবুল বিমানবন্দরের পাশে অবস্থিত সিআইএর ঈগল ঘাঁটিটি বৃহস্পতিবার ধ্বংস করা হয়। তার আগে বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন নিহত হয়েছে।

ঈগল ঘাঁটি ধ্বংস করার জন্য দূর নিয়ন্ত্রিত বিস্ফোরক ব্যবহার করা হয়। আমেরিকা দাবি করছে, আফগানিস্তানের কাউন্টার টেররিজম ফোর্স এবং গোয়েন্দা সংস্থাগুলোকে এই ঘাঁটিতে প্রশিক্ষণ দেওয়া হতো।

আফগানিস্তানে সিআইএর হয়ে কাজ করা সাবেক কর্মকর্তা মিক মুলরয় জানিয়েছেন, এই ঘাঁটিতে ব্যতিক্রমধর্মী একটি ইউনিট কাজ করত।

তিনি আরও বলেন, গত ২০ বছরে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে কার্যকর শক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে এই ইউনিট। তালেবানের বিরুদ্ধে যারা লড়াই করছিল এটি ছিল তার মধ্যে সর্বশেষ ইউনিট। তাদের অভিযানে আফগানিস্তানে বহু হতাহতের ঘটনা ঘটেছে।”

আফগানিস্তানে গত বিশ বছর ধরে আমেরিকার যে যুদ্ধ করেছে তার পুরো সময়টাতেই ঈগল ঘাঁটি ব্যবহৃত হয়েছে। প্রথমে এটি একটি ছোট ঘাঁটি হিসেবে জন্ম নিলেও পরেবর্তী তা বিরাট আকার ধারণ করে।

এই ঘাঁটি উড়িয়ে দেওয়ার অর্থ হচ্ছে— সেখানকার সব সরঞ্জামাদি এবং তথ্য ও দলিল-দস্তাবেজ ধ্বংস করা, যাতে সেগুলো তালেবানের হাতে না পড়ে।

৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে আমেরিকার সব সেনা প্রত্যাহার করার কথা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news