IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> রাজশাহী >> প্রধানমন্ত্রীকে কটুক্তি করার প্রতিবাদে মহানগর আ.লীগের বিক্ষোভ

প্রধানমন্ত্রীকে কটুক্তি করার প্রতিবাদে মহানগর আ.লীগের বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক : ধর্ষণ বিরোধী আন্দোলনের নামে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কটুক্তি করার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার বিকেলে আয়োজিত এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহম্মেদ লিমন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধ মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মাহফুজুল আলম লোটন, সাবেক যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ, অ্যাড. আসলাম সরকারসহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিকেলে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে এসে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ধর্ষকের কোন দল নেই, ধর্ষক অপরাধী। ধর্ষণের বিচার হোক আমরাও চাই। কিন্তু ধর্ষণের বিচারের দাবিতে আন্দোলনের নামে কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় নামিয়ে রাজপথ উত্তপ্ত করছে জামায়াত-শিবির ও দেশবিরোধী চক্র। আন্দোলনে ধর্ষণের বিচার দাবির পাশাপাশি শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর আহ্বান জানানো হচ্ছে। এই ধরনের অপতৎপরতা হতে দেওয়া হবে না। আমি দলীয় নেতাকর্মীদের এই ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান জানাই।

মেয়র আরো বলেন, ধর্ষক যেই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিবে সরকার। ইতোমধ্যে আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার নিদের্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা সরকার মানেই উন্নয়ন, শেখ হাসিনা মানেই ধর্ষণমুক্ত বাংলাদেশ। ধর্ষণে জড়িতরা কেউ ছাড় পাবে না।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, দেশ যখন মহামারি কাটিয়ে ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। ঠিক এই সময় বিএনপি-জামায়াত দেশের স্থিতিশীল অবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করেছেন। ইতিমধ্যে যেসব ধর্ষকদের গ্রেপ্তার করা হয়েছে, তাদেরও বিচারের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে। কাজেই ধর্ষণ বিরোধী আন্দোলনের নামে যারা দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31