IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> বদলে যাচ্ছে পদ্মাপাড়ের বিনোদনকেন্দ্র

বদলে যাচ্ছে পদ্মাপাড়ের বিনোদনকেন্দ্র

ধূমকেতু প্রতিবেদক : পদ্মাপাড় রাজশাহী মহানগরীর অন্যতম উন্মুক্ত বিনোদন কেন্দ্র। পদ্মাপাড় সংলগ্ন দরগাপাড়ায় অবস্থিত হযরত শাহমখদুম রূপোষ (রহ:) মাজার শরীফ। পদ্মাপাড়ে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে গড়ে তোলা হয়েছে লালনশাহ পার্ক।

শাহমখদুম রূপোষ (রহ:) মাজার শরীফ ও পদ্মাপাড়ের সৌন্দর্য্য দেখতে প্রতিদিন ছুটে আছেন দেশ-বিদেশের অসংখ্য দর্শনার্থী। নগরবাসীর বিনোদনের জন্য নগরীর অন্যতম বিনোদন কেন্দ্রকে আরো আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করতে উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের দিক-নির্দেশনায় বর্তমানে ২ কোটি ৮৮ লাখ টাকার উন্নয়ন কাজ চলমান আছে।

এদিকে ৩১ আগস্টের মধ্যে ৯নং ওয়ার্ড এলাকার পদ্মা তীরবর্তি বাঁধের ধার, ফুটপাত, রাস্তা বিভিন্ন প্রকার অবৈধ স্থাপনা ও গরু-ছাগল অপসারণে এলাকাবাসীকে অনুরোধ জানিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে অনুরোধ জানিয়ে ইতোমধ্যে মাইকিং করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের একটি টিম পদ্মাপাড় এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদে এলাকাবাসীকে অনুরোধ জানিয়েছেন। সিটি কর্পোরেশনের অনুরোধে ইতোমধ্যে অনেকে নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা অপসারণ করেছে। আর যেসব অবৈধ স্থাপনা আছে সেগুলোও দ্রæত সময়ের মধ্যে অপসারণ করতে হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর এবং ৯নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, সচিব মশিউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক, উপ-সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, উপ-সহকারী প্রকৌশলী (সংশ্লিষ্ট প্রকল্প) ফররুখ আহমেদ শিশির।

উল্লেখ্য, বর্তমানে ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে লালনশাহ পার্কের উন্নয়ন কাজ চলছে। এ কাজের আওতায় বাউন্ডারি ওয়াল, সৌন্দর্য্যবর্ধক গ্রিলদ্বারা বেষ্টিত রেলিং, ওয়াকওয়ে, দর্শনার্থীদের বসার বেঞ্চ, ক্যাফেটেরিয়া সংস্কার করা হচ্ছে। লালনশাহ বাঁধ সংলগ্ন রাস্তাটি প্রশস্তকরণসহ ফুটপাত নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। পদ্মা গার্ডেন সংলগ্ন ব্রিজ হতে শাহ মখদুম রূপোষ মাজার সংলগ্ন ব্রিজ পর্যন্ত ওয়াকওয়ে নির্মাণ কাজ চলমান রয়েছে।

ইতোমধ্যে হযরত শাহ মখদুম (রহ.) মাজার সংলগ্ন এলাকায় একটি ও পদ্মা গার্ডেন সংলগ্ন এলাকায় আরেকটি ঝুলন্ত ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে। ৯৮ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ওভার ব্রিজ দু’টি চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক মেয়র এএইচ.এম খায়রুজ্জামান লিটন। ব্রিজের সৌন্দর্যবর্ধনে করা হয়েছে নান্দনিক গ্রাফিটি। রং আর তুলির আঁচড়ে ওভারব্রিজ দু’টিকে ফুটিয়ে তোলা হয়েছে নান্দনিকভাবে। এরআগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রথম মেয়াদে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন পদ্মাপাড়ের ব্যাপক উন্নয়ন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031