IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজনীতি >> ‘শত মামলা নির্যাতনের পরেও আমরা ভালো আছি’

‘শত মামলা নির্যাতনের পরেও আমরা ভালো আছি’

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : শত হামলা মামলা নির্যাতনের মধ্যেও আমরা ভালো আছি, কিন্তু শেখ হাসিনা ভালো নেই। কারণ তিনি সব সময় স্বপ্নে দেখেন বিএনপি ক্ষমতায় চলে এসেছে। প্রধানমন্ত্রী বলছেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না, কিন্তু তিনি কি জানেন না জিয়াউর রহমান শুধু মুক্তিযোদ্ধাই না তিনি সেক্টর কমান্ডার। তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষনা করেন। তাঁর নামে অনুসারে জেড ফোর্স নামে একটি বাহিনী গঠন করা হয়েছিল।

বুধবার ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে ও নওগাঁ জেলা ছাত্রদলের সহ সভাপতি জিএম কাউসারুল ইসলাম রতনের উপস্থাপনায় আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বাচ্চু, নিয়াতমপুর সদর বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নওগাঁ জেলা যুবদলের সহ-সভাপতি ও নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সফিউল্লাহ সোনার, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সামাদ সোনার, আইনুর মেম্বর, পাড়ইল ইউপির বিএনপি নেতা আব্দুল মান্নান, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ানুদ্দিন।

আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন কাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইসতিকিয়ার শুভ, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান, নূরুন নবী নুহ আলম, সদস্য বুলবুল হোসেন, আনোয়ার হোসেন, হাফেজ বদিউজ্জামান, আশরাফুল ইসলাম, মমতাজ, রাসেল, মনোয়ার, জাকারিয়া, একরামুল হক মিন্টু, আসাদুল হক আলো, আরিফ, মাহবুবুজ্জামান, ক্ইাউম মন্ডল, দোলন সোনারসহ ৮টি ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে দেশের কল্যাণ, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31