IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> নন্দীগ্রাম মডেল মসজিদে নামাজের অপেক্ষা ধর্মপ্রাণ মুসল্লিরা

নন্দীগ্রাম মডেল মসজিদে নামাজের অপেক্ষা ধর্মপ্রাণ মুসল্লিরা

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনী প্রতিশ্রুতি পূরনের লক্ষ্যে মুজিববর্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে। ইতোমধ্যে প্রথম পর্যায়ে ৫০টি মডেল মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ কাজ বাস্তবায়ন করছে সরকারের গণপূর্ত অধিদপ্তর। তারি ধারাবাহিকতায় বগুড়ার নন্দীগ্রামে এগিয়ে চলছে স্বপ্নের মডেল মসজিদ নির্মাণ কাজ। উপজেলা পরিষদ চত্বরে ৪০ শতাংশ জায়গার উপর নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন মডেল মসজিদ। আর এ মসজিদে নামাজ আদায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে নন্দীগ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা।

বগুড়া গণপ‚র্ত বিভাগ সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সটি প্রায় সাড়ে ১২ কেটি টাকা ব্যায়ে নির্মাণ করা হচ্ছে। যেখানে থাকছে নারী ও পুরুষদের পৃথক ওজু ও নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরী গবেষনা ও দীনি দাওয়া কার্যক্রম, পবিত্র কুরআন হেফজ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশী পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজ্জ্বযাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ ও ইমামদের প্রশিক্ষণসহ ইত্যাদি ব্যবস্থা।

এছাড়া ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থাও রাখা হয়েছে। এ মডেল মসজিদে এক সাথে ৯০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবে।

সমাজসেবক এ কে এম ফজলুল হক কাশেম বলেন, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ সরকারের একটি মহৎ উদ্যোগ। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এলাকার গণ মানুষকে ইসলামি ভাবধারায় ও জ্ঞান বিজ্ঞানে প্রসিদ্ধ করবে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী সারওয়ার রাহমান মিন্টু জানান, নন্দীগ্রাম মডেল মসজিদের নির্মাণ কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে নির্মাণের প্রায় ৬৫ ভাগ কাজ শেষ হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দের অভাবে কাজে কিছুটা বিলম্বিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত বলেন, সরকার সঠিক ইসলামি মূল্যবোধের চর্চা ও ইসলামি সংস্কৃতি বিকাশের উদ্দেশ্যেই প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে দৃষ্টিনন্দন মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। তারই ধারাবাহিকতায় নন্দীগ্রাম মডেল মসজিদের নির্মাণ কাজ এগিয়ে চলছে।

বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এইচ এম শাহরিয়ার জানান, ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে বাংলাদেশ সরকারের গণপূর্ত অধিদপ্তর। নন্দীগ্রাম মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ চলছে। সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31