IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> জাতীয় >> গাজীপুরের বেরিবাধ সড়কে ময়লা ও আবর্জনার স্তূপ

গাজীপুরের বেরিবাধ সড়কে ময়লা ও আবর্জনার স্তূপ

ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ ও ৫০ নং ওয়ার্ডের মধ্যবর্তী ভাই বন্ধু ক্লাব সংলগ্ন বেরীবাধ সড়কে দীর্ঘদিন যাবৎ ময়লা আবর্জনার ফেলায় সড়ক ও চলাচলকারী মানুষের বেহাল অবস্থা দেখা দিয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, দুই ওয়ার্ডের মধ্যবর্তী সড়কের প্রায় ৬০ শতাংশ জায়গা জুড়ে সৃষ্ট হয়েছে বিশাল ময়লা আবর্জনার স্তূপ। এই সড়ক দিয়ে উত্তর দত্তপাড়া টেকবাড়ী, চানকীরটেকসহ এরশাদ নগর এলাকার ৩, ৫, ৬ ও ৮ নং বøকের প্রায় ৩০ হাজার মানুষ প্রতিদিন যাতায়েত করে। প্রতিদিন টঙ্গীর বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমজীবী মানুষ ও বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা এই আবর্জনার উপর দিয়ে যাতায়েত করে। ময়লা, আবর্জনার গন্ধে আশপাশে বসবাসকারী সাধারণ মানুষ এখন অতিষ্ঠ। ময়লার স্তুপের পাশে বসবাসকারী বাসিন্দারা প্রতিনিয়ত, ডেঙ্গু, ডায়রিয়া, ম্যালেরিয়াসহ বিভিন্ন ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক স্থানীয় বাসিন্দা, পথচারী ও শিক্ষার্থীরা জানায়, ময়লার গন্ধে বাসা বাড়ীতে থাকতে খুব কষ্ট হয়। প্রায় সময় অসুস্থ হচ্ছি। এবিষয়ে কেউ কোন পদক্ষেপ নিচ্ছে না। কাউন্সিলর ফারুক ভাইকে বহুবার জানানো হয়েছে। সিটি এলাকায় সড়কের মাঝখানে ময়লা আবর্জনার স্তূপ কি করে থাকতে পারে তা আমাদের বোধগম্য নয়। আমাদের এই সড়কটি দিয়ে মসজিদ, মাদ্রাসা ও বহু শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ছাত্র, ছাত্রীরা যাতায়েত করে। এদের অনেকেই প্রায় সময় অসুস্থ হয়ে পরে। আমরা এবিষয়ে সিটি মেয়র আলহাজ্ব এ্যাড. জাহাঙ্গীর আলম এর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দ্রæত এই সমস্যার প্রতিকার চাই।

এ বিষয়ে ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ বলেন, ময়লা সরিয়ে নেওয়ার জায়গা না থাকায় রাস্তার উপর ময়লা জমেছে। এবিষয়ে মেয়র সাহেবের সাথে কথা হয়েছে। দ্রæত সময়ের মধ্যে বেরিবাধের রাস্তার উপর থেকে ময়লা সরিয়ে নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31