IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> রাজশাহী জেলা পরিষদ নবনির্মিত ভবনের উদ্বোধন

রাজশাহী জেলা পরিষদ নবনির্মিত ভবনের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : বহুপ্রতিক্ষিত রাজশাহী জেলা পরিষদের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার সকালে নগরীর কোট চত্বরে নির্মিত রাজশাহী জেলা পরিষদের দৃষ্টিনন্দন বহুতল ভবনের ভার্চুয়ালি আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এমপি।

ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যোগদেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের সিনিয়ার সচিব হেলালুদ্দীন আহমদ।

উদ্বোধনীতে স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানে সভাপতি রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও সিনিয়র সচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উনাদের অবদান জেলা পরিষদ আজীবন মনে রাখবে।

সেই সাথে তিনি আরো কৃতজ্ঞা প্রকাশ করে বলেন, আমার মেয়াদকালীন যে সকল নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদে দায়িত্বে ছিলেন তারা সহ জেলা পরিষদের সকল সদস্যদের অবদান ভূলবার নয়।

ভাচুয়ালি উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম তার মূল্যবান বক্তব্য বলেন, এই ভবন নির্মানে জেলা পরিষদ চেয়ারম্যানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তিনি বলেন, শেখ হাসিনা জেলা পরিষদ সচল ও আরো শক্তিশালী করেছেন। পরিশেষে তিনি নিজে উপস্থিত থেকে উদ্বোধন না করতে পেরে সকলের নিকট দুঃখ প্রকাশ করে নব নির্মিত ভবনের উদ্বোধন ঘোষণা করেন।

ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, দেশ উন্নয়নে জেলা পরিষদের ভূমিকা অপরিসিম। এ মুহুর্তে জেলা পরিষদ যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে বাংলাদেশের উন্নয়ন আরও অনেক সমৃদ্ধ হবে। তিনি নবনির্মিত ভবনের জন্য জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য শেষ করেন।

ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী-৪ আসনের সাংসদ ইঞ্জিঃ এনামুল হক, রাজশাহী বিভাগীয় কমিশানার ড. হুমায়ুন কবীর, মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্র নেতা আসাদুজ্জামান আসাদসহ নগরী বিশিষ্ট রাজনৈতিক ও সুধীসমাজের ব্যাক্তিবর্গ এবং রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31