IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> অবহেলিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন চান যুবনেতা মামুন

অবহেলিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন চান যুবনেতা মামুন

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়া জেলা গাবতলী উপজেলার ৫নং নেপালতলী ইউনিয়নের স্বরতলী গ্রামে ২রা ফেরুয়ারী ১৯৭১ সালে এক সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন আব্দুল্লাহ আল মামুন। সম্ভাবনাময় তরুণ সৎ যোগ্য নিষ্ঠাবান, প্রতিবাদ কণ্ঠ, সু-শিহ্মিত, সব মহলের পরিচিত মুখ বিশিষ্ট ক্রীড়াবিদ আব্দুল্লাহ আল মামুন। ১০ বছর বয়স হতে প্রতিষ্ঠানিক শিহ্মার পাশাপাশি বিভিন্ন খেলাধুলা ও সামাজিক সংগঠনের সহিত জড়িত।

এরই ধারাবাহিকতায় ৪২ (বগুড়া-৭) গাবতলী শাহজাহানপুর এলাকার অবহেলিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত লাঙল প্রতীকের নির্বাচন করতে প্রতি নিয়ত গণসংযোগ ও সামাজিক অনুষ্ঠানে তার উপস্থিতি চোখে পড়ার মত। ১৯৯০ সালে তৎকালীন রাষ্ট্রপতি উত্তর জনপদে সূর্য সন্তান সাবেক সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রানিত হয়ে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় ছাত্র সমাজে যোগদান করে অদ্যবদি একজন নিষ্ঠাবান কর্মী হয়ে কাজ করে যাচ্ছেন।

বর্তমানে জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বগুড়া জেলা জাতীয় পার্টির সদস্য, বগুড়া জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক। বিশিষ্ট এই ক্রীড়াবিদ খেলাধুলার মত রাজনীতিতেও বেশ সফল একজন সংগঠক। ১৯৮৪ সালে খেলোয়াড় হিসাবে পদচারণা শুরু। প্রাথমিক পর্যায়ে ১৯৮৪ সালে প্রথম দিনাজপুর জিমনেসিয়াম -এর সদস্যভূত্ত হন। ১৯৮৭ সালে স্পেশাল কারাত প্রশিহ্মণ বগুড়ার অধীনে (১৪ই মার্চ হতে ২৭ মার্চ) অংশগ্রহণ করে বগুড়া জেলা ক্রাড়ী সংস্থা হতে সনদ প্রাপ্ত হন।

১৯৮৮ সালে স্পেশাল জুডো কারাতে প্রশিহ্মণ অধীনে (৮ই অক্টোবর হতে ১১ই অক্টোবর) অংশগ্রহণ করে বাংলাদেশ জুডো ও কারাতে ফাউন্ডেশন -এর অধীনে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা হতে সনদপ্রাপ্ত হন। এরই ধারাবাহিকতায় ৩য় বগুড়া জেলা জুডো কারাতে চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে ১৯৮৮ সালে জুডো প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।

একই বছর ৩য় বগুড়া জেলা জুডো কারাতে চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কারাতে প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেন (৫০কেজি ওয়েট)। ঐ একই বছর ওপেন চ্যাম্পিয়ানশীপে অংশগ্রহণ করে ৩য় বগুড়া জেলা জুডো কারাতে চ্যাম্পিয়ানশীপে ২য় স্থান অর্জন করেন।

৪র্থ বগুড়া জেলা জুডো ও কারাতে চ্যাম্পিয়ানশীপ ১৯৯০ -এ অংশগ্রহণ করে জুডো বিভাগে ৬৫কেজি তে ১ম স্থান (স্বর্ণ পদক) ও ওপেন ওয়েটে ১ম স্থান (স্বর্ণ পদক) একই বছরে কারাতে বিভাগ হতে নিজস্ব ওয়েট ও ওপেন ওয়েটে ১ম স্থান (স্বর্ণ পদক) অর্জন করেন। ১৯৯১ সালে বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশন -এর অধীনে জাতীয় মিনি ও ক্যাডেট রেসলিং চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১ম স্থান অধিকার করেন।

১৯৯২ সালে ৫ম জাতীয় বগুড়া জেলা জুডো ও কারাতে চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে জুডো বিভাগে ৬৫কেজি ওয়েট ও ওপেন ওয়েট-এ অংশগ্রহণ করে ১ম স্থান (স্বর্ণপদক) অর্জন করেন। একই বছর ৫ম জাতীয় বগুড়া জেলা জুডো ও কারাতে চ্যাম্পিয়ানশিপে অংশগ্রহণ করে কারাতে বিভাগে ৬৫কেজি ওয়েটে ১ম স্থান (স্বর্ণ পদক) ও ওপেন ওয়েট-এ ৩য় স্থান অধিকার করেন।

১৯৯২ সালে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন -এর অধীনে ৫ম বাংলাদেশ গেমস ঢাকা (১৮-২৫ ডিসেম্বর) জুডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৩য় স্থান অধিকার করেন। ১৯৯২ সালে বাংলাদেশ জুডো ও কারাতে ফেডারেশন-এর অধীনে ১ম জাপান কাপ কারাতে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অধিকার করেন। ১৯৯৩ সালে বাংলাদেশ জুডো ও কারাতে ফেডারেশন হতে জাতীয় পর্যায়ে কারাতে ১ম ড্যান মর্যাদার স্বীকৃতি অর্জন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31