IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> হাইকোর্টের নির্দেশে চার শিশুকে অভিভাবকদের কাছে দেয়া হয়েছে

হাইকোর্টের নির্দেশে চার শিশুকে অভিভাবকদের কাছে দেয়া হয়েছে

হাইকোর্ট, আদালত, আইন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ধর্ষণের অভিযোগে আনা মামলায় বরিশাল আদালতে জামিন নাকচের পর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো চার শিশুকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অভিভাবকদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

বরিশালের বাকেরগঞ্জের চার শিশুকে বৃহস্পতিবার দিবাগত রাতের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে করে অভিভাবকদের কাছে পৌঁছে দিতে যশোরের জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দেন হাইকোর্ট। সে অনুযায়ী তাদের পৌঁছানোর ব্যবস্থা নেয়া হয়।

আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে যশোর থেকে তাদের বরিশালের বাকেরগঞ্জে অভিভাবকদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান শিশুদের পৌঁছে দিয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করেছেন বলে আজ নিশ্চিত করেছেন। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭টা ৫০ মিনিটে একটি মাইক্রোবাস যোগে ওই ৪ শিশুকে বাকেরগঞ্জের রুনশী গ্রামে নিয়ে আসেন প্রশাসনের কর্মকর্তারা। এ সময় সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে শিশুদের বুকে টেনে নিয়ে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। সে সময় সেখানে উপস্থিত প্রতিবেশী স্বজনদেরও আবেগাপ্লুত দেখা যায়।

স্বজনদের হাতে ওই ৪ শিশুকে বুঝিয়ে দেয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালামসহ প্রশাসনের স্থানীয় কর্মকর্তারা।

বিচারপতি মো: মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার রাতে এ আদেশ দেন বলে গনমাধ্যমকে জানান সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।

ধর্ষণের অভিযোগে চার শিশুর জামিন নাকচ করে শিশু উন্নয়ন কেন্দ্র পাঠানোর আদেশ দেয় বরিশালের একটি আদালত। ৬ বা ৭ বছর বয়সের এ শিশুদের মামলা ও জামিন সংক্রান্ত ঘটনা নিয়ে বেসরকারি টিভি চ্যানেল সময় টিভিতে প্রচারিত প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ দেন আদালত।

সুপ্রিমকোর্ট মুখপাত্র জানান, হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার রাত ৯ টায় বরিশালের শিশু আদালতের বিচারক’কে ৪ জন শিশুর জামিন নিষ্পত্তির আদেশ প্রদান করেন। এ বিষয়ে অবহিত হয়ে বরিশালের শিশু আদালতের বিচারক এই ৪ জন শিশুর জামিন মঞ্জুর করেছেন।

তিনি জানান, যশোরের জেলা প্রশাসককে যশোর পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্র হতে এই ৪ শিশুকে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে করে রাতের মধ্যেই তাদের অভিভাবকদের নিকট পৌঁছে দেয়ার ব্যবস্থা গ্রহণ করতে আদেশ প্রদান করেন হাইকোর্ট। সে অনুযায়ী শিশুদের পৌঁছে দেয়া হয়েছে।

আদেশে বরিশালের সংশ্লিষ্ট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে আগামী রোববার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় সশরীরে হাইকোর্টের এ বেঞ্চে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়াও বাকেরগঞ্জ থানার ওসিকে এই ৪ শিশুকে তাদের অভিভাবকসহ ওইদিন সশরীরে উপস্থিত করার আদেশ প্রদান করা হয়েছে।

এছাড়াও বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে আগামী রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার মধ্যে ভিকটিম শিশুর ধর্ষণ সংক্রান্ত মেডিকেল রিপোর্ট হাইকোর্টের এ বেঞ্চে দাখিলের আদেশ প্রদান করা হয়েছে। আদেশে আরো বলা হয়, রাতের মধ্যে শিশুদেরকে তাদের অভিভাবকদের নিকট পৌঁছে দিয়ে বাকেরগঞ্জের ওসি কাল সকাল ১০টার মধ্যে টেলিফোনে সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনে বিশেষ কর্মকর্তাকে অবহিত করবেন। সে অনুযায়ী অবহিত করা হয়েছে।
আদালতের নির্দেশে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা ৪ শিশুর বিষয়ে দেয়া নির্দেশনা

বরিশালের শিশু আদালতের বিচারক, জেলা প্রশাসক,পরিচালক, বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতাল ,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বাকেরগঞ্জের ওসিকে টেলিফোনে অবগত করেন। এরপর পরই সংশ্লিষ্টরা আদেশ বাস্তবায়নে পদক্ষেপ নেন।

গত মঙ্গলবার (৬ অক্টোবর) বাকেরগঞ্জ থানায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, মামলার আসামিরা ওই শিশুটির খেলারসাথী। রোববার ৪ অক্টোবর বিকেলে বাগানে খেলার সময় তাকে তিন আসামির সহযোগিতায় এক আসামি ধর্ষণ করে। মামলার আসামিদের একজনের বয়স ১১ ও বাকিদের বয়স ১০ বছর দেখানা হয়েছে। গনমাধ্যমের প্রতিবেদনে বলা হয় শিশুদের বয়স আরো কম। শিশুদের অভিভাবকদের দাবী পূর্ব শত্রুতার জেরে মামলাটি করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031