IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> পাবনায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

পাবনায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনার সাঁথিয়ায় দুই সন্তানের জননী তাজরিন খাতুন(২৮) কে শ্বাসরোধ করে হত্যা ও আগুন দিয়ে পুড়িয়ে লাশ বিকৃত করার দায়ে স্বামী আলমগীর হোসেন (৪০)কে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার রায় দিয়েছেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম। মৃত্যুদন্ড আলমগীর হোসেন সাঁথিয়া উপজেলার বাউসগাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে।

রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এই রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর তারিখে যৌতুকের দাবীকৃত টাকা না পাওয়ায় রাতে আলমগীর তার স্ত্রী তাজরিনকে শ্বাসরোধ করে হত্যার পর কেরোসিন ঢেলে আগুন দিয়ে তার চেহারা বিকৃতি করে দেয়। পরে তাজরিনের সন্তানদের কাছে খবর পেয়ে ভাই সবুজ হোসেন সাঁথিয়া থানায় খবর দেন এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করেন। ১৮ সেপ্টেম্বর নিহতের ভাই সবুজ হোসেন বাদী হয়ে সাঁথিয়া থানায় ৮ জন নামীয় আসামী দিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামী আরমগীরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমান শেষে আজ দুপুরে স্বামী আলমগীরকে মৃত্যুদণ্ড এবং আরো ১ লাখ টাকা জরিমানা করেন। এসময় অন্য আসামীদের বেকুসুর খালাস প্রদান করেন।

রায়ের সময় সরকার পক্ষের আইনজীবি শিশু ও নারী নির্যাতন ট্রাইব্যুনালে পিপি এডভোকেট আব্দুর রকিব এবং আসামী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ বাচ্চু উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31