IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজনীতি >> লিড নিউজ >> গোদাগাড়ী উপ নির্বাচনে প্রতীক পেতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়-ঝাপ

গোদাগাড়ী উপ নির্বাচনে প্রতীক পেতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়-ঝাপ

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার উপ নির্বাচনে মেয়র পদের তফশিল ঘোষণার সাথে সাথেই পৌর এলাকায় নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের দৌড়-ঝাপ শুরু হয়ে গেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরসভার উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

একাধিক সূত্রে জানা গেছে, প্রচার প্রচারণায় মাঠে নেমেছে গোদাগাড়ী পৌরসভার সম্ভাব্য প্রার্থীরা। পাড়া মহল্লায় ঘুরে-ঘুরে নিজের জন সমর্থন যাচাই করে করছেন। আগামী ৭ অক্টোবর পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের পৌরসভা উপ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা একটু বেশীই পরিলক্ষিত হচ্ছে। সম্ভাব্য প্রার্থীরা দলীয় প্রতীক পেতে দৌড়-ঝাপ শুরু করে দিয়েছেন নিজ নিজ দলের হাই কমান্ডের কাছে। সম্ভাব্য মেয়র প্রার্থীরা প্রার্থীরা হলেন আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশীর নাম শোনা যাচ্ছে। ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস। উপ নির্বাচনেও তিনি মনোনয়ন চাইবেন। প্রয়াত মেয়র মনিরুল ইসলাম বাবুর সহধর্মনী জান্নাতুল ফেরদৌস।

এছাড়া জেলা পরিষদের সদস্য রবিউল আলম, পৌর আওয়মী লীগের সিনিয়র সহ সভাপতি সাবেক ছাত্র নেতা আব্দুল মালেক, পৌর যুবলীগের সভাপতি অধ্যাপক আকবর আলী, জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ও সাবেক ছাত্র নেতা মাহবুবুল আলম মুক্তি, পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ আক্তার ইতি, গত পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী গোলাম কিবরিয়া রুলু এবারো নির্বাচনে প্রার্থী হবেন।

জামায়ত থেকে গত নির্বাচনে মেয়র প্রার্থী মুহাম্মদ ওবায়দুল্লাহ্ ও সাবেক মেয়র আমিনুল ইসলাম এর নাম শোনা যাচ্ছে।তফসিল অনুযায়ী ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। আর প্রত্যাহারের শেষ সময় ১৯ সেপ্টেম্বর।

উল্লেখ্য, যে ১৪ ফেব্ব্রুয়ারি পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনিরুল ইসলাম বাবু দ্বিতীয় বার মেয়র নির্বাচিত হন। এ বছরের ২১ এপ্রিল ভারতের বেঙ্গালুরুতে নারায়ণায় হেলথে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে মেয়র পদটি শূণ্য হয়ে যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31