IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> জাতীয় >> গাজীপুরে দুই নেত্রীর পদত্যাগের দাবীতে সড়ক অবরোধ

গাজীপুরে দুই নেত্রীর পদত্যাগের দাবীতে সড়ক অবরোধ

ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহŸায়ক রুহুন নেছা রুনা ও যুগ্ম আহ্বায়ক আনোয়ারা সরকার আনুর পদত্যাগ দাবী করে টঙ্গী প্রেসক্লাবের সামনে সোমবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধাঘন্টাব্যাপী অবরোধ করে রাখে। অবরোধ কারীরা পকেট কমিটি বাতিল ও আনু রুনার পদত্যাগের দাবীতে শ্লোগানে মুখরিত ছিল।

এসময় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম ও ট্রাফিক বিভাগের পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের নেত্রী সুলতানা শোভা ও শিল্পী আক্তার এক লিখিত বক্তব্যে জানান, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের গঠণতন্ত্র বিরোধী, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, টাকার বিনিময় পদ বাণিজ্য করে চলমান কমিটি বিলুপ্ত না করে গত ৫ সেপ্টেম্বর টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের পদপ্রত্যাশী এক নেতার বাড়িতে বসে বাণিজ্য ও নিজের পছন্দমতো প্রার্থী নির্বাচিত করে পূর্ব থানা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এই কমিটিতে রাজপথে মিছিল মিটিং এ কোন নেতাকর্মী কখনও ছিল না। আমরা যারা দীর্ঘদিন যাবত আওয়ামী পরিবারের সন্তান এবং দীর্ঘদিন যাবত যুব মহিলা লীগের ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালন করে রাজনৈতিক কর্মসূচিকে সফল করতে দিনরাত পরিশ্রম করেছি। কোন ধরনের বিনা নোটিশে পূর্বের কমিটি বিলুপ্ত না করে আহ্বায়ক কমিটি গঠণ সম্পূর্ণরূপে গঠণতন্ত্রের পরিপন্থি বলে মনে করছি এবং গাজীপুর মহানগরের বিভিন্ন থানা কমিটির পদ বাণিজ্য একাধিক অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, এ ধরনের হিনমন্য নেতৃত্বের ধারা বাংলাদেশ যুব মহিলা লীগের সুনাম নষ্ট অযোগ্যদের নেতৃত্ব দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলমান পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি কামনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31