IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি
Home >> প্রবাস >> টপ নিউজ >> বিশ্বে একদিনে মৃত্যু সাড়ে ৬ হাজার

বিশ্বে একদিনে মৃত্যু সাড়ে ৬ হাজার

ধূমকেতু নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে ৬ হাজার ৬০২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৬৯০ জনের দেহে। ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এর তথ্য সবশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ লাখ ৮৮ হাজার ৭৯৫ জনে এবং শনাক্ত ২২ কোটি ১৯ লাখ ৭৫ হাজার ৭৫৮ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি ৪১ হাজার ১৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। একই সময়ে মৃত্যু হয়েছে ৪৫ জনের। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ৭০ লাখ ১৮ হাজার ৯২৭ জন করোনায় আক্রান্ত এবং ১ লাখ ৩৩ হাজার ২৭৪ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণে যুক্তরাষ্ট্র রয়েছে দ্বিতীয় অবস্থানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ৩৯ হাজার ৬৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ২৩৬ জনের। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৮ লাখ ৬৫ হাজার ৭৯৪ জন সংক্রমিত এবং ৬ লাখ ৬৬ হাজার ৫৫৯ জন মারা গেছেন।

এদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৮৫৬ জনের দেহে করোনা ধরা পড়েছে। একই সময়ে দেশটিতে করোনায় ৭৯০ জন মারা গেছেন। সেখানে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭০ লাখ ৩০ হাজার ৪৫৫ জনে এবং মৃত্যু ১ লাখ ৮৭ হাজার ৯৯০ জনে দাঁড়িয়েছে।

দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। গত একদিনে দেশটিতে করোনায় ৬১২ জন মারা গেছেন এবং নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪১৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে ৪১ লাখ ৩৩ হাজার ৪৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪৭৩ জনের।

করোনায় প্রাণহানির তালিকায় ওপরের দিকেই রয়েছে মেক্সিকোর নাম। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২৭২ জনের মৃত্যু এবং ৭ হাজার ৫০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৪ লাখ ২৮ হাজার ৩৮৪ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬৩ হাজার ১৪০ জনের।

করোনায় শনাক্তে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ২৩৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে একই সময়ে নতুন করে ৯ হাজার ১৫৪ জনের দেহে করোনা ধরা পড়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৯৩৭ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৩ হাজার ৮৬৬ জনের।

এদিকে করোনায় শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী ভারত। দেশটিতে ২৪ ঘণ্টায় ৩০ হাজার ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৯০ জন। ফলে দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৩২০ জন এবং মারা গেছেন ৪ লাখ ৪১ হাজার ৭৫ জন।

এছাড়া এখন পর্যন্ত ইরানে ৫১ লাখ ৫৬ হাজার ৯৮৬ জন, ফ্রান্সে ৬৮ লাখ ৩৯ হাজার ৪৯৪ জন, ইতালিতে ৪৫ লাখ ৭৪ হাজার ৭৮৭ জন, তুরস্কে ৬৫ লাখ ১৯ হাজার ১৬ জন, স্পেনে ৪৮ লাখ ৮৭ হাজার ৩৯৪ জন এবং জার্মানিতে ৪০ লাখ ২০ হাজার ৫৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ফ্রান্সে এক লাখ ১৫ হাজার ৭ জন, ইতালিতে এক লাখ ২৯ হাজার ৫৬৭ জন, তুরস্কে ৫৮ হাজার ৩৭৭ জন, স্পেনে ৮৪ হাজার ৯২৮ জন এবং জার্মানিতে ৯২ হাজার ৯০২ জন মারা গেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31