IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> জাতীয় >> টপ নিউজ >> আজকে একনেকে উঠতে যাচ্ছে আট প্রকল্প

আজকে একনেকে উঠতে যাচ্ছে আট প্রকল্প


ধূমকেতু নিউজ ডেস্ক : আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উঠছে আট প্রকল্প।

এগুলোর মধ্যে রয়েছে- উত্তরের বিভাগ রংপুরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার স্থাপন’, ‘হিলি বুড়িমারী ও বাংলাবান্দা এসসি স্টেশনের ভৌত অবকাঠামো নির্মাণ’ প্রকল্প, নদী রক্ষণাবেক্ষণ করার জন্য বুড়িগঙ্গা তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরভূমিতে পিলার স্থাপন, তীর রক্ষা পিলার স্থাপন, জেটি নির্মাণসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ (প্রথম পর্যায়) সংশোধনী; দেশের তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষা দিতে নেওয়া হয়েছে ‘অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেংদেনিং স্কিলস ফর ট্রান্সফরমেশন (এএসএসইটি)’ শীর্ষক প্রকল্প, আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র, মাদারীপুরের সক্ষমতা বৃদ্ধি এবং বৃহত্তর বরিশাল, ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প; সিরাজগঞ্জ উপজেলার যমুনা নদী থেকে পুনরুদ্ধারকৃত ভূমির উন্নয়ন এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল রক্ষা (প্রথম সংশোধনী)। এ ছাড়া সাতক্ষীরা জেলার পোল্ডার নম্বর ১৫ পুনর্বাসন প্রকল্প।

এদিকে পরিচ্ছন্নতাকর্মীদের পরিবারকে মানসম্মত আবাসিক সুবিধা দিতে সারা দেশে তিন হাজার ৪০টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

এ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ১৪২ কোটি ২৭ লাখ টাকা। দেশের আটটি বিভাগের ৫৯টি জেলার ৬৬টি উপজেলার ৬৬টি পৌরসভায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। আজ একনেক বৈঠকে প্রকল্পটি উপস্থাপন করা হবে। প্রকল্পটি অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২৪ সালের মধ্যে এটি বাস্তবায়ন করা হবে।

সূত্র জানায়, দেশ স্বাধীনের পরপর প্রধান নগরগুলোর বাসিন্দার সংখ্যা ছিল মাত্র ৫৫ লাখ। অথচ ২০১১ সালে সেই জনসংখ্যা দাঁড়ায় প্রায় তিন কোটি ৫০ লাখ। বর্তমানে শহরাঞ্চলে জনসংখ্যা ক্রমবর্ধমান। এই বিপুল জনগোষ্ঠীর বেশির ভাগই বাস করে পৌর এলাকায়, যেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের ভারও থাকে পৌরসভা কর্তৃপক্ষের ওপর। পৌরসভা থেকে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক কোনো ব্যবস্থা না করায় তাঁরা শহরের বিচ্ছিন্ন স্থানে অস্থায়ী শেডে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করেন।

সমাজে অবহেলিত সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠী তথা পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সমস্যা সমাধানের মাধ্যমে তাঁদের কাছ থেকে উন্নত সেবাপ্রাপ্তির জন্য ২০১৩ সালের ১ অক্টোবর ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ‘ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী নিবাস’ নির্মাণ নামের একটি প্রকল্প অনুমোদিত হয়। এই প্রকল্পের আওতায় সম্পাদিত দুটি ভবন ২০১৮ সালের ৮ অক্টোবর উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী সারা দেশে উপজেলা পর্যায়েও পরিচ্ছন্নতাকর্মী নিবাস নির্মাণের গুরুত্ব দেন। তাঁর সেই নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে প্রকল্পটি হাতে নেওয়া হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31