IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> জাতীয় >> টপ নিউজ >> স্তন ক্যানসার সচেতনতা দিবস আজ

স্তন ক্যানসার সচেতনতা দিবস আজ

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে অষ্টমবারের মত আজ পালিত হবে স্তন ক্যানসার সচেতনতা দিবস। স্তন ক্যানসার সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৩ সাল থেকে বেসরকারিভাবে দিবসটি পালিত হয়ে আসছে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য-‘স্থূলতা স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।’

চলমান করোনা সঙ্কটের মাঝেও শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে দিবসটি উদযাপন ও মাসজুড়ে নানা কর্মসূচি হাতে নিয়েছে যৌথভাবে আটটি সংগঠনের মোর্চা ‘বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম’ ও আন্তর্জাতিক রোটারি জেলা ৩২৮১, বাংলাদেশ।

দিবসটি উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টায় লালমাটিয়ায় কমিউনিটি অনকোলজি সেন্টারে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেশে স্তন ক্যানসার পরিস্থিতি, প্রতিরোধ, নির্ণয় ও চিকিৎসা সুবিধাসহ পরিস্থিতি বিশ্লেষণ ও উত্তরণে সুপারিশ প্রস্তাব এবং অক্টোবর মাসের বিস্তারিত কর্মসূচি অবহিত করাহয়।আয়োজক ফোরামের প্রধান সমন্বয়কারী রোটারির স্তন ক্যানসার সচেতনতা কমিটির চেয়ারম্যান ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন এ সময় বক্তব্য রাখেন।

তিনি জানান, আন্তর্জাতিক সংস্থার অনুমিত হিসেব অনুযায়ী দেশে প্রতি বছর প্রায় সাড়ে ১২ হাজার নারী নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হন। মারা যান প্রায় সাত হাজার।

দেশে ক্যানসার চিকিৎসার সর্বাধুনিক প্রযুক্তি ও সেবার সন্নিবেশ ঘটছে ক্রমান্বয়ে। কিন্তু বড় বড় শহর ও হাসপাতালকেন্দ্রিক ব্যবস্থা প্রান্তিক পর্যায়ের নারীদের ক্যানসার নির্ণয় ও চিকিৎসা সুবিধা দিতে পারছে না। বিশ্বে যখন ক্যানসার নিয়ন্ত্রণে প্রাথমিক প্রতিরোধ, সূচনায় নির্ণয় ও স্ক্রিনিং, উপযুক্ত চিকিৎসা ও প্রশমন সেবা-এ চারটি উপাদানের উপর জোর দেয়া হচ্ছে, সেখানে দেশে ক্যানসার থেকে সুরক্ষা, প্রাথমিক অবস্থায় নির্ণয় ও স্ক্রিনিং প্রাপ্য গুরুত্ব পাচ্ছে না। সরকারিভাবে স্তন ও জরায়ু মুখের ক্যান্সারের প্রতিরোধের জন্য সরকার অর্থ বরাদ্দ দিলেও এ সম্পর্কিত কার্যক্রম দৃশ্যমান নয়।

বরং বেসরকারি কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠানের জনসচেতনতা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০১৩ সাল থেকে স্তন ক্যানসার সচেতনতা ফোরাম নামের মোর্চা গঠনের মাধ্যমে ১০ অক্টোবর স্তন ক্যানসার সচেতনতা দিবস পালিত হচ্ছে এবং বছর জুড়ে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রফেসর সাবেরা খাতুন, মোসাররত জাহান সৌরভ, মাহজাবিন মাসুদ, ডা. মাহফুজা, তামান্না চৌধুরী উপস্থিত ছিলেন।

কর্মসূচি

বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তে অবস্থান ও সাধারণ মানুষকে সচেতন করা। সঙ্গে সহজ বাংলায় লেখা তথ্যসমৃদ্ধ লিফলেট ও পুনঃব্যবহারযোগ্য গোলাপি রংয়ের মাস্ক বিতরণ।

সন্ধ্যা ৭টায় রোটারির উদ্যোগে ভার্চুয়াল ব্রেস্ট ক্যানসার এওয়ারনেস সেমিনার। সকাল ৯টায় জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে আগত রোগী ও স্বজনদের লিফলেট ও মাস্ক বিতরণ।

সারা মাস এ ধরনের কর্মসূচি আয়োজন করা হবে। যে কোনো প্রতিষ্ঠান বা সংগঠন স্তন ক্যানসার সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করতে চাইলে ফোরামের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31