IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> লিড নিউজ >> পরীমনি-সাকলায়েন সম্পর্কের রহস্য খুঁজতে কারাগারে যাবে তদন্ত কমিটি

পরীমনি-সাকলায়েন সম্পর্কের রহস্য খুঁজতে কারাগারে যাবে তদন্ত কমিটি

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি গোলাম সাকলায়েন শিথিলের সঙ্গে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির ছবি-ভিডিও এবং তাদের পারস্পরিক সম্পর্কের ঘটনা তদন্তে কারাগারে থাকা কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমি ও কথিত মামা আশরাফুল ইসলাম দীপুর জবানবন্দি নিতে কারাগারে যাবে পুলিশের তিন সদস্যের তদন্ত কমিটি। এজন্য তদন্তকাজ শেষ করতে আরও সময় চেয়ে পুলিশ সদরের গঠিত এ কমিটি জানিয়েছে, পরীমনিসহ আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন মনে করছেন তারা।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, গোলাম সাকলায়েনকে তার স্বপদ থেকে সরিয়ে পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওিএম) পশ্চিমে বদলির পর গত ১১ আগস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মাসুদ করিমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- ডিএমপির নারী সহায়তা ও তদন্ত বিভাগের উপ-কমিশনার হামিদা পারভীন এবং সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আকতার। এরইমধ্যে দুদফা সময় বাড়ানোর পর কমিটি আরও ১৫ দিনের সময় চেয়েছে সংশ্লিষ্ট বিভাগের কাছে।

পরীমনি-সাকলায়েন ইস্যুতে গঠিত তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্ত কমিটিকে শুরুতে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। সে হিসেবে গত ২৬ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু তখন কমিটি আরও সময় চেয়ে নেয়। এরপরও সাক্ষ্য নেওয়ার কাজ বাকি থাকায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) আরও ১৫ দিনের সময় চেয়ে পুলিশ সদর দফতরের ডিসিপ্লিনারি বিভাগে চিঠি দিয়েছে তদন্ত কমিটি।

তদন্ত কমিটির সদস্য সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার বলেন, এটি একটি অফিসিয়াল কাজ। তদন্তের প্রয়োজনে যাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, সাক্ষ্যের প্রয়োজনে আমরা তা নিচ্ছি। কিছু বিষয় নতুন করে আমরা আমলে নিয়েছি। সেগুলোর কাজ করতে সময় প্রয়োজন। এজন্য নতুন করে কমিটি সময় চেয়েছে সংশ্লিষ্ট দফতরে।

কারাগারে থাকা জিমি ও দীপুর জবানবন্দি নিতে তদন্ত কমিটি কারাগারে যাবে কি না, এ বিষয়ে রুমানা আক্তার বলেন, তদন্ত কমিটির কার্যক্রমের একটি অংশ এটি। যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, আমরা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31