IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজনীতি >> লিড নিউজ >> আওয়ামী লীগ ওয়েব টিমের ‘থ্যাংক ইউ পিএম’ প্রচারাভিযান শুরু

আওয়ামী লীগ ওয়েব টিমের ‘থ্যাংক ইউ পিএম’ প্রচারাভিযান শুরু

ধূমকেতু নিউজ ডেস্ক : বঙ্গবন্ধুকন্যা, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে সামনে রেখে ‘থ্যাংক ইউ পিএম’ প্রচারাভিযান শুরু হয়েছে। এতে ভিডিও ফুটেজ পাঠিয়ে অংশ নেয়া যাবে।

আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করবে। এর বাইরে আওয়ামী লীগ এবং দলের গবেষণা উইং সিআরআই আয়োজন করছে এই ‘থ্যাংক ইউ পিএম’ ক্যাম্পেইন।

আওয়ামী লীগ ওয়েব টিমের সমন্বয়ক তন্ময় আহমেদ বলেন, গত ১৩ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্মিত বিভিন্ন অবকাঠামো, করোনাকাল ও ভ্যাক্সিনে শেখ হাসিনার ভূমিকা, বিদ্যুৎ সুবিধা, আশ্রয়ন প্রকল্পসহ যার যার এলাকার জীবনমানের উন্নয়নে নির্মিত বিভিন্ন স্থাপনা নিয়েও ভিডিওচিত্র ধারণ করে পাঠানো যাবে এ ক্যাম্পেইনে।

ভিডিওর শুরুতেই নিজের নাম, জেলা বা প্রতিষ্ঠানের নাম বলতে হবে। কোনো ধরনের সম্পাদনা না করে মূল ভিডিও চিত্রটি পাঠাতে উৎসাহিত করছে সিআরআই।

কেউ চাইলে একাধিক বিষয়েও ভিডিও পাঠাতে পারবেন। ভিডিও পাঠানোর ঠিকানা: [email protected]; Google Drive/One Drive এর লিংক ‘Shareable’ ev ‘Open’ বা ‘Anyone Can Get Access’ এই অপশনগুলো Enable করে পাঠাতে হবে। অবশ্যই ভিডিও শেষ করতে হবে ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ বলে। ভিডিও পাঠানোর শেষ ২০ সেপ্টেম্বর।

তন্ময় আহমেদ বলেন, শেখ হাসিনার হাতে ক্ষমতা থাকার সময়েই দেশের স্বাধীনতার ৫০ তম বছরও পালন করা হবে। এই সময়ে যেভাবে প্রধানমন্ত্রী হাতে দেশ এগিয়ে যাচ্ছে তার প্রতি কৃতজ্ঞতা জানাতে জন্মদিন পালনে সব সংগঠনকে যুক্ত করা হবে। এছাড়াও প্রধানমন্ত্রী কীভাবে কি কি কর্মসুচির মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রান্তিক মানুষের হাত ধরে সেসব উঠে আসবে এই ক্যাম্পেইনে।

তিনি বলেন, আমরা আশা করছি দেশের মানুষ আগের বারের মতোই ভিডিও বার্তার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে। পরে ওই ভিডিওগুলো আওয়ামী লীগের ভ্যারিফাইড পেজে দেখানো হবে।

তন্ময় বলেন, করোনা ভাইরাস রোধে ব্যাপক টিকাদান, বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ, আবাসন প্রকল্পসহ শেখ হাসিনার বিভিন্ন উদ্যোগ এতে উঠে আসবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগে যুগে বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ড করেছেন। যার ফলে বাংলাদেশের সকল ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। বিভিন্ন খাতে তাৎপর্যপূর্ণ উন্নয়ন হয়েছে। বিশ্বের মানচিত্রে বংলাদেশ আত্মনির্ভরশীল মর্যাদাবান জাতিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জন্মদিন। আওয়ামী লীগ ধারাবাহিকভাবে এক যুগ ক্ষমতায় থাকার কারণে মানুষ নানাভাবে উপকৃত হয়েছে। তারা এই বিশেষ দিনটি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে এবং বঙ্গবন্ধুকন্যার সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করবে।- বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31