IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ট্রাকচাপায় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নিহত

ট্রাকচাপায় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী রেদয়ানউল ইসলাম রিদু (৩৮) নিহত হয়েছেন।

শনিবার সকাল ৬টার দিকে বাগেরহাটের যাত্রপুর ইউনিয়নের কুলিয়া দাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেদয়ানউল ইসলাম রিদু বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।

নিহত রেদয়ানউল ইসলাম রিদু বাগেরহাট জেলা ক্রিকেট দলের দীর্ঘদিন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকায় বাংলাদেশ বয়েজ, ক্লাবে সুনামের সঙ্গে ক্রিকেট খেলেছেন।

গত কয়েক বছর ধরে ক্রিকেটার রিদু নিজ বাড়ি বাদেকাড়াপাড়া এলাকার কাছে বাগেরহাট দশানী সার্কিট হাউস মোড়ে একটি বড় ডিপার্টমেন্টাল স্টোর পরিচালনা করে আসছিলেন। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

জানা যায়, শনিবার সকালে ডিপার্টমেন্টাল স্টোরের জন্য যাত্রাপুর এলাকায় মোটরসাইকেলে কলা কিনতে গিয়েছিলেন রিদু। পথে যাত্রাপুর ইউনিয়নের কুলিয়া দাইড় বাদামতলা এলাকায় একটি গমবোঝাই ট্রাক তাকে চাপা দিয়ে পাশে খাদে পড়ে যায়।

তবে ট্রাকচালক নিজেই রিদুকে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালের ইমাজেন্সেতি ভর্তি করেন। তার মাথায় ও বুকে জখম রয়েছে।

বাগেরহাট জেলা দলের ক্রিকেট কোচ শংকর পাল জানান, সকাল ৬টার দিকে রিদু মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান।

তিনি বলেন, রিদু ছিলেন তার সব ক্রিকেটারের মধ্যে অন্যতম। বাগেরহাট ক্রিকেটাস ক্লাব প্রথম বিভাগ ক্রিকেট লীগে অংশগ্রহণের মধ্য দিয়ে তার জেলা পর্যায়ের খেলায় ব্যাপক পরিচিতি হয়। পরে উন্মোচন ক্লাবে এবং সর্বশেষ ঢাকার পারটেক্স ক্লাবে প্রথম বিভাগ ক্রিকেট লীগের তিনি খেলোয়াড় ছিলেন।

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শেখ হায়দার আলী বাবু বলেন, বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক এই ক্রিকেটার রিদু অত্যন্ত পরিচ্ছন্ন খেলোয়াড়। তার মৃত্যুতে বাগেরহাট জেলায় ক্রিকেটের অনেক ক্ষতি হলো। প্রতি বছর বাগেরহাট জেলা দল গঠনে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31