IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> বেনাপোল বন্দরে আটকে আছে শত শত পণ্য বোঝাই ট্রাক

বেনাপোল বন্দরে আটকে আছে শত শত পণ্য বোঝাই ট্রাক

ধূমকেতু প্রতিবেদক, বেনাপোল : বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রোপোল বন্দরের জায়গা সংকটের কারনে বেনাপোল বন্দর দিয়ে রফতানি বাণিজ্যে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এতে করে ভারতে প্রবেশের অপেক্ষায় শত শত রফতানি পণ্য বোঝায় ট্রাক বেনাপোল বন্দরসহ আশে পাশের প্রধান সড়ক এলাকায় অবস্থান করছে। যার ফলে এ বন্দর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, এই সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে।

বেনাপোল বন্দর এলাকায় দেখা যায়, ভারতে প্রবেশের অপেক্ষায় শত শত রফতানি পণ্য বোঝাই ট্রাক দাঁড়িয়ে রয়েছে। বেনাপোল বন্দরে রফতানি পণ্যের ট্রাক রাখার কোনও টার্মিনাল নেই। ফলে বন্দরের হাইওয়ে সড়ক এবং বাইপাস সড়কসহ সব সড়কে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। মানুষ চলাচলের রাস্তা পর্যন্ত নেই। ছোট ছোট যানবাহন ঘন্টার পর ঘন্টা সড়কে দাঁড়িয়ে থাকছে। গরমে বৃদ্ধ শিশুদের কস্টের সীমা নেই। হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ এসব না দেখে নাভারন সড়কে ঢাকাগামী পণ্য বোঝাই ট্রাক ও বেনাপোলের আমড়াখালি এলাকায় মোটর সাইকেল থেকে অর্থ আদায়ে ব্যস্ত থাকে।

ভারতগামী পাসপোর্ট যাত্রী সুকুমার দেবনাথ জানান, বেনাপোল বাজার থেকে চেকপোস্ট মাত্র পাঁচ মিনিটের রাস্তা। অথচ এই রাস্তার যানজট পেরিয়ে আসতে আমার প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে।

স্থানীয় চাকুরিজীবি শাহাজান আলী বলেন, দীর্ঘ দেড় বছর পর আগামীকাল শিক্ষার্থীদের স্কুল খুলছে। রাস্তায় যানজটের যে ভয়াবহ অবস্থা তাতে বাচ্চারা সঠিক সময়ে স্কুলে যেতে পারবে না।

ব্যবসায়ীদের অভিযোগ, ভারতের পেট্রাপোল বন্দরে ইচ্ছে করেই স্থান সংকট সৃষ্টি করা হয়েছে। ভারত প্রতিদিন এ বন্দর দিয়ে বাংলাদেশে ৪০০ থেকে ৫০০ ট্রাক পণ্য রফতানি করলেও বাংলাদেশি পণ্য নেওয়ার ক্ষেত্রে তারা বরাবরই প্রতিবন্ধকতা সৃষ্টি করে। গত চার দিনে রফতানি পণ্য নিয়ে অন্তত ৯০০টি ট্রাক বেনাপোল বন্দরে অপেক্ষা করছে ভারতে প্রবেশের জন্য। ভারত প্রতিদিন মাত্র ১৫০ ট্রাক রফতানি পণ্য গ্রহণ করছে। অপরদিকে ভারত প্রতিদিন এই বন্দর দিয়ে বাংলাদেশে ৪০০ থেকে ৫০০ ট্রাক পণ্য রফতানি করছে।

বেনাপোল ট্রাক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহীন জানান, বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে সয়াবিনের ভূষি সেই সাথে পাট ও পাটজাত দ্রব্য এবং গামেন্টস ঝুট ভারতে রফতানি হচ্ছে। যার কারণে প্রতিদিন এসব পণ্য নিয়ে ২৫০-৩০০ ট্রাক ভারতে প্রবেশের জন্য বেনাপোল বন্দরে আসছে। এ কারণে বেনাপোল বন্দর এলাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে সয়াবিন স্ট্রাকশন, চাউলের ভূষিসহ অন্যান্য পণ্য রফতানি হচ্ছে ভারতে। ফলে প্রতিদিন এসব পণ্য বোঝাই প্রায় ৩০০টি ট্রাক ভারতে প্রবেশের জন্য বেনাপোল বন্দরে আসছে। কিন্তু ভারত প্রতিদিন নিচ্ছে মাত্র ১৫০ ট্রাক রফতানি পণ্য। এই কারণেই এত ট্রাক বেনাপোলে আটকে থাকছে।

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আজিজুর রহমান বলেন, ভারতে রফতানির অপেক্ষায় প্রায় ৯০০ ট্রাক পণ্য রয়েছে বেনাপোল বন্দর এলাকায়। বিষয়টি সমাধানের জন্য গত বুধবার সিএন্ডএফ এজেন্টরা বৈঠকে বসেছিলেন। ভারতীয় বন্দর ব্যবহারকারীরা আগামী সোমবার দু‘দেশের কাস্টমস, বন্দর, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ট্রান্সপোর্ট নেতৃবৃন্দের সমন্বয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

যত দ্রুত সম্ভব এ ধরনের সমস্যার সমাধান করা হবে।তিনি জানান, গত বছরের তুলনায় এ বছর কয়েক গুণ বেশি পণ্য রফতানি হচ্ছে ভারতে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news