IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> জাতীয় >> জনগণ সহযোগিতা করলে দ্রুত উন্নয়ন করা সম্ভব : মেয়র জাহাঙ্গীর

জনগণ সহযোগিতা করলে দ্রুত উন্নয়ন করা সম্ভব : মেয়র জাহাঙ্গীর

ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ডে বেঙ্গীর বাড়ী হোসেন আলী মোক্তার গভীর নলকুপ এর উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) শোঁকাল ১১ঘটিকার সময় টঙ্গী পশ্চিম থানাধীন বেঙ্গীর বাড়ী মাঠ এলাকায় নলকুপ উদ্ভোধন অনুষ্ঠিত হয়।

৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লার সভাপতিত্ব ও সারোয়ার আলম রিপনের সঞ্চালনায় হোসেন আলী মোক্তার গভীর নলকুপের উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২, ৫৩, ৫৪ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর কেয়া সারমিন, রফিকুল ইসলাম কুতোয়ান, সাবেক মেয়র সাহেদপুর পৌরসভা, কাউন্সিলর মাওলানা মনঞ্জুরুল হোসাইন, প্রধান নির্বাহী প্রকৌশলী এস এম সোহরাব, নির্বাহী প্রকৌশলী (পানি শাখা) আনিসুর রহমান, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, মুক্তিযোদ্ধা আনোয়ার, টঙ্গী কলেজিয়েট স্কুলের পরিচালক আকাশ আক্কাস, কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত হোসেন, শান্তিশৃঙ্খলা কমিটির সভাপতি ফজলুল হক, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান, আক্তার সরকার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, আমি আপনাদের চাকর। আপনাদের মতো সাধারণ মানুষের টাকায় সিটি কর্পোরেশনের সকল স্টাফদের বেতন হয়। আপনাদের সেবা করাই আমাদের কাজ। গাজীপুর সিটির উন্নয়নে ২১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রাথমিক ভাবে রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের কাজ করে যাচ্ছি। পর্যায়ক্রমে প্রতিটি থানায় একটি আধুনিক হসপিটাল নির্মাণ করা হবে। শুধু মাত্র ৫৪নং ওয়ার্ড নয় সমগ্র টঙ্গীতে রাস্তা ঘাট ও পানি নিষ্কাসনের সমস্যা রয়েছে। পৌরসভা থেকে শুরু করে সিটি কর্পোরেশন হওয়া পর্যন্ত দীর্ঘ এতো বছরে অনেকে দায়িত্ব পালন করেছেন। কিন্তু পরিকল্পিতভাবে কোন কাজ করা হয় নাই।

তিনি আরও বলেন, আমার দায়িত্ব নেওয়ার পর প্রায় ১৮ মাস করোনা পরিস্থিতি ছিল অথচ এই সময়ে গাজীপুরে অসংখ্য রাস্তা, ঘাট নির্মাণ করা হয়েছে। সমন্বয়হীনতার কারণে অনেক সড়কের কাজ বন্ধ রয়েছে। গাজীপুর সিটির সকল জায়গায় সুন্দর ও পরিছন্নভাবে সড়কের কাজ হচ্ছে অথচ শুধু মাত্র টঙ্গীতে সমন্বয় না থাকায় গুরুত্বপূর্ণ অনেক উন্নয়ন কাজ হচ্ছে না। কিছু অসাধু নেতা কর্মী ২০০-৫০০ টাকার বিনিময়ে সড়কের উপরে ও ফুতপাত দখল করে ভ্যান বসিয়ে সড়কের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সড়কের নির্মাণ কাজ করার সময় কিছু অসাধু নেতা ভোটের রাজনীতি টেনে এনে বলে উনি কাছের লোক উনার দিকে ভাঙ্গা যাবে না ওই দিকে কাজ করেন। আমার একটাই কথা আমি আপনাদের সেবা করতে চাই তবে আমাকে সেই সুযোগ করে দিতে হবে। আপনারা সুযোগ করে দিবেন কাজ করে দেওয়ার দায়িত্ব আমার।

সবশেষে তিনি ৫৪নং ওয়ার্ডের সর্বসাধারণের পানির সমস্যা সমাধানের লক্ষ্যে বলেন, আপনারা আমাকে কতটুকু পানি লাগবে, কতজন গ্রাহক আছে জানান. পানির যে ভোগান্তি গ্রাহক বিদ্যুৎ বিলের টাকা পরিশোধ করেন না। শুধু পানি শাখায় প্রতি মাসে ১ কোটি ২০ লক্ষ টাকা বিদ্যুৎ বিল আসে। সেখানে বিপরীতে বৈধ পানি গ্রাহকদের বিল আদায় হয় ৯৮ লক্ষ টাকা। আপনারা নিয়মিত বৈধ গ্রাহক হয়ে পানির বিল পরিশোধ করবেন। আমি আগামী ৯০ দিনের মধ্যে আপনাদের পানির সমস্যা সমাধান করে দিবো। আপনাদের কাছে বিনিত অনুরোধ রাস্তা ঘাট নির্মাণ কাজে বাঁধা সৃষ্টি করবেন না। আগামীদিনে আপনাদের ভবিষ্যত প্রজন্ম এই সুফল ফোগ করবে। কেউ চিরস্থায়ী না, আমরা কেউ থাকবো না। আমি যে কাজ করে যাবো সেই কাজ আমাকে আপনাদের মাঝে আমাকে বাচিয়ে রাখবে। কোন রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে উন্নয়ন কাজে বাঁধা সৃষ্টি করবেন না। আবারো অনুরোধ মিথ্যা অপপ্রচার করবেন না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31