IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> টপ নিউজ >> প্রবাস >> উত্তর প্রদেশের নেতৃত্বে প্রিয়াঙ্কা

উত্তর প্রদেশের নেতৃত্বে প্রিয়াঙ্কা

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী বছর অনুষ্ঠিতব্য ভারতের উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস তাদের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে অংশ নেবে। সোমবার দলটির জ্যেষ্ঠ নেতা ও সাবেক মন্ত্রী সালমান খুরশিদ এ তথ্য জানিয়েছেন। খবর জি নিউজের।

বার্তাসংস্থা এএনআইকে সালমান খুরশিদ জানান, আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে না। তিনি বলেন, ‘জোটবদ্ধ হতে হয় মন থেকে। কেউ যদি আমাদের দলে যোগ দিতে চান, তাদের স্বাগত জানাই।’

তাহলে ওই নির্বাচনে মুখ্যমন্ত্রীর মুখ হচ্ছেন কে – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভারতের সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রের নেতৃত্বে আগামী বিধানসভা নির্বাচনে লড়বো। আমাদের বিজয়ের জন্য তিনি কাজ করে চলেছেন। পরে হয়তো তিনি মুখ্যমন্ত্রীর মুখ সবার সামনে প্রকাশ করবেন।’

নির্বাচনে কংগ্রেসের ইশতেহার কি হবে, জানতে চাইলে সালমান খুরশিদ বলেন, ‘আমরা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি। এ জন্য আমরা একটি পরিকল্পনাও তৈরি করেছি। আমাদের ইশতেহার হবে জনগণের আওয়াজ।’

আগামী বছর উত্তর প্রদেশের ৪০৩ আসনের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ নির্বাচনে রাজ্যটিতে ৩১২টি আসনে জিতে এককভাবে ক্ষমতায় যায় বিজেপি। বর্তমানে বিজেপি নেতা যোগী আদিত্যনাথ রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে সাম্প্রদায়িকতা উসকে দেয়া, সংখ্যালঘু নিপীড়ন ও দলিতদের বঞ্চনার অভিযোগ রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31