IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> পুঠিয়ায় পুকুরে বিষপ্রয়োগ, ১৫ লাখ টাকার মাছ নিধন

পুঠিয়ায় পুকুরে বিষপ্রয়োগ, ১৫ লাখ টাকার মাছ নিধন

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষপ্রয়োগ করে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুকুরের মাছ চাষি শিমুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ভালুকগাছি-মোহনপুর গ্রামের একটি পুকুরে এ ঘটনা ঘটে।

ভালুকগাছি-মোহনপুর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদুল হাসান মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, গতরাতে কেবা কাহারা শিমুল ইসলামের পুকুরে বিষ প্রয়োগ করেছে শুনেছি। তবে তাঁকে থানা পুলিশে অভিযোগ দিতে বলা হয়েছে।

মাছ চাষি শিমুল ইসলাম বলেন, আমার বাড়ি পাশের সিংড়া গ্রামে। এখানে প্রায় ৭ বিঘা জলকরের এই পুকুরটি তিন বছর থেকে লীজ নিয়ে মাছ চাষ করছি। এবারো বিক্রির উপযুক্ত প্রায় ১৫ লাখ টাকার মাছ ছিল। সে সূত্রে এলাকার আব্দুল মান্নান নামের একজনের সাথে আমার মাঝে মধ্যে দ্বন্দ্ব হতো। তিনি এই পুকুর ছেড়ে দিতে কয়েকবার হুমকি দিয়েছে। কিন্তু আমি পুকুর ছেড়ে না দেয়ায় গত রাতে তিনি পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করেছেন। সকালের মধ্যে পুকুরে থাকা সব মাছ মরে ভেসে উঠে। পরে প্রতিবেশীরা আমাকে খবর দিয়েছেন। এ বিষয়ে আব্দুল মান্নানকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার বিষয়ে একজন চাষি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31