IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> রাণীনগরে আগাম প্রচারণার মাঠে মনোনয়ন প্রত্যাশীরা

রাণীনগরে আগাম প্রচারণার মাঠে মনোনয়ন প্রত্যাশীরা

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নওগাঁর রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা আগাম প্রচারণায় মাঠে নেমেছেন। জনমত সৃষ্টি ও দলীয় সমর্থন পেতে দিন-রাত দোয়া/আর্শিবাদ চেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা।

জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে এপর্যন্ত অর্ধশতাধীক মনোনয়ন প্রত্যাশী দৌড়-ঝাঁপ শুরু করেছেন।

এর মধ্যে কালীগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার বাবলু চন্দ্র সরকার সুবাস, সাবেক চেয়ারম্যান আনিছার রহমান ও আব্দুল ওহাব চাঁন, আক্তার হোসেন ও আব্দুর রাজ্জাক, একডালা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রেজাউল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান আলী, সাবেক চেয়ারম্যান শহীদ মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের কন্যা শাহিনুর মন্ডল শাহী, যুবলীগ নেতা হারুন মোল্লা, যুবলীগ নেতা রুহুল আমিন, আজিজার রহমান মেম্বার, মোস্তাফিজুর রহমান বাবু মুহুরী, পারইল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা: দুলাল হোসেন, সম্পাদক সারোয়ার হোসেন, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, সাবেক চেয়ারম্যান সেকেন্দার আলী, আমিনুল ইসলাম বাচ্চু, ছাত্রলীগ নেতা সুজিত কুমার সাহা, স্বেচ্ছা সেবকলীগ নেতা হাবিবুর রহমান শান্ত, বড়গাছা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শফিউল আলম শফু,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন মল্লিক মেম্বার, আব্দুল মতিন মাস্টার, আব্দুল আহাদ বাবুু এবং রেজাউল ইসলাম বেলাল, খট্রেশ্বর ইউনিয়নে যুবলীগ নেতা জাকির হোসেন জয়, চন্দনা শারমিন রুমকি, জামিউল ইসলাম জনি,কাশিমপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য আব্দুল মান্নান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান ইব্রাহীম মন্ডল,গোনা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল হাসনাত খান হাসান,আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ, আবু সাইদ, আব্দুল খালেক, মিরাট ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রফিকুল আলম, হাফেজ জিয়াউর রহমান,আলম হোসেন মেম্বার ও ফকরুল ইসলামসহ চেয়ারম্যান পদে উপজেলার ৮টি ইউনিয়ন জুরে সরকার দলীয় অর্ধশতাধীক মনোনয়ন প্রত্যাশীর নাম শোনা যাচ্ছে।

এর মধ্যে অধিকাংশ মনোনয়ন প্রত্যাশীরা মাঠে নেমেছেন। তারা দিন-রাত ছুটে চলেছেন গ্রামে গ্রামে। সবার সাথে ছালাম, সমাচার বিনিময় এবং শারীরিক ও পারিবারিক খোঁজ খবর নিচ্ছেন ভোটারদের। সেই সাথে নিজেদের নির্বাচনী প্রার্থীতার কথা জানান দিয়ে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন।

নওগাঁ জেলার মধ্যে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে স্বচ্ছতা ও সর্বাধিক উন্নয়ন মূলক কাজ করেছেন জানিয়ে কালীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল বলেন, গত ৫ বছরে ইউনিয়নে যে পরিমান উন্নয়ন করা হয়েছে এর আগে কেউ এতো উন্নয়ন করেছেন বলে মনে হয়না। এর পরেও বেশ কিছু অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আবারো সুযোগ চান তিনি। যুবলীগ নেতা জাকির হোসেন জয় বলেন, মাদক, সন্ত্রাস ও বাল্য বিবাহ মুক্ত এবং উন্নয়নশীল এলাকা গড়তে ও সরকারের হাতকে শক্তিশালী করতে মনোনয়ন চান তিনি।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে গ্রাম উন্নয়ন তথা প্রত্যন্ত অঞ্চল ডিজিটালাইজ করার ভূমিকা রাখতে এবং তৃনমূল থেকে নারী নেতৃত্বের প্রসার ঘটাতে ও শোষিত, বঞ্চিত নির্যাতিত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে সাবেক চেয়ারম্যান শহীদ আফজাল হোসেনের কন্যা শাহিনুর মন্ডল শাহি বলেন, একটি স্বচ্ছ জবাবদিহিতা মূলক ডিজিটাল ইউনিয়ন পরিষদ উপহার দেয়ার লক্ষে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন চান তিনি।

বড়গাছা ইউনিয়নের মেম্বার মহসিন মল্লিক বলেন, সরকারের হাতকে শক্তিশালী করতে এবং ইউনিয়নের জনগনকে সর্বোচ্চ সেবা দিতে ও এলাকার উন্নয়নকে আরো বেগবান করতে দলীয় মনোনয়ন চান তিনি।

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি আস্থাশীল জানিয়ে যুবলীগ নেতা রুহুল আমিন বলেন, মুক্তিযোদ্ধার চেতনায় অ-সাম্প্রদায়িক গণতান্ত্রিক ক্ষুধা দারিদ্র মুক্ত শোষনহীন সুখী সমৃদ্ধ ও উন্নয়ন আধুনিক সোনার বাংলা গড়তে দলীয় মনোনয়ন চান তিনি।

ছাত্র রাজনীতি থেকে শুরু করে দীর্ঘ দিন আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত জানিয়ে যুবলীগ নেতা হারুন মোল্লা বলেন, চেয়ারম্যানদের অনিয়মে শোষিত জনগনের চাহিদা পূরনে দলীয় মনোনয়ন চান তিনি।

তবে যে প্রার্থী এলাকার উন্নয় ও জনগনের সেবা নিশ্চিত করতে পারবে খোঁজ খবর নিয়ে তাকেই যেন মনোনয়ন দেয়া হয় এমন দাবি জানিয়েছেন ভোটাররা।

রাণীনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক রুকুনুজ্জামান রুকু বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহনে এখনো কোন সিদ্ধান্ত আসেনি। অংশগ্রহণের সিদ্ধান্ত আসলে দলীয় যোগ্য প্রার্থী দেয়া হবে।

রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু বলেন, জেলা কমিটির নির্দেশনা অনুযায়ী তালিকা প্রেরনের কাজ করা হবে। তবে অবশ্যই দলের নিবেদিত প্রান,সৎ ও যোগ্য প্রার্থীকে বাছাই করে প্রার্থীতার ব্যপারে সুপারিশ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31