ধূমকেতু প্রতিবেদক, লালপুর : শুক্রবার (১৭ সেপ্টম্বর) বিকেলে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নাটোর জেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠত হয়েছে।
নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব বাসিরুর রহমান খান এহিয়ার সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রুহুল আমিন বিপ্লব এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা।
প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জোয়ার্দার সৈকত, উপ দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা, সহ সম্পাদক আবু রায়হান রুবেল, মনিরুজ্জামান পিন্টু, কামরুল হাসান লিংকন, মুক্তাদিউর রহমান শিমুল, কর্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম উজ্জ্বল, কামরুল হাসান প্রমূখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাটোর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাওসার, সদস্য আসম মাহমুদুল হক মুকুল, লালপুর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরল সহ জেলার বিভিন্ন উপজেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ।


