IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি ফুটবল ডে-নাইট টুর্ণামেন্টের উদ্বোধন

শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি ফুটবল ডে-নাইট টুর্ণামেন্টের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি পা গোলি নক আউট ফুটবল ডে-নাইট টুর্ণামেন্ট-২০২১ এর উদ্বোধন করা হয়েছেন।

সোমবার সন্ধ্যায় বখতিয়ারবাদ কাচাবাজার সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বখতিয়ারবাদ জোনাকী সংঘ এই টুর্ণামেন্টের আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ১৬নং ওয়ার্ডটি ঘনবসতি ও এখানকার অর্থনীতি দুর্বল। ১৬ নং ওয়ার্ডে নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও রাস্তা-ড্রেনসহ সকল উন্নয়নের কাজ শুরু হয়েছে। মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মধ্যে এই ওয়ার্ডের সকল অলিগলি রাস্তার ও ড্রেন অন্তর্ভূত করতে স্থানীয় কাউন্সিলরকে নির্দেশ দিয়েছিলাম, সেই অনুযায়ী কাজগুলো অন্তর্ভুত করা হয়েছে। আগামী দুই বছরের মধ্যে এই ওয়ার্ডের সকল রাস্তা নতুন ও ঝকঝকে হবে।

মেয়র আরও বলেন, এই ওয়ার্ডের মধ্যে বিসিক শিল্পনগরী অবস্থিত। এখানে এই ওয়ার্ডের নারী ও পুরুষেরা কাজ করেন। তবে বিসিক শিল্পনগরীটি সফলতার মুখ দেখেনি। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করে বিসিক শিল্পনগরী-২ এর অনুমোদন নেওয়া হয়েছে। বিসিক শিল্পনগরী-২ এর কাজ এগিয়ে চলছে, সেখানে প্রকৃত উদ্যোক্তাদের প্লট বরাদ্দ প্রদান করা হবে।

কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে বিদেশে ভালো কাজের সুযোগ রয়েছে। পাশাপাশি দেশেও কাজ করে ভালো অর্থ উপার্জন করা যাবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু ও ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ প্রমুখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন, শাহ মখদুম থানা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আজিম শেখ।

এসময় উপস্থিত ছিলেন, রাসিকের সংরক্ষিত আসন-৬ এর কাউন্সিলর মাজেদা বেগম, শাহ মখদুম থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহিদুল ইসলাম মোস্তফা সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31