ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : দীর্ঘ ৯ বছর পর রাজশাহীর বাগমারায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ যুব মহিলা লীগ বাগমারা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। আগামী ২৫ সেপ্টম্বর অনুষ্ঠিত হবে উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় যুব মহিলা লীগকে সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে এরই মধ্যে ভিন্ন সাজে সেজেছে উপজেলা সদর ভবানীগঞ্জসহ এর আশপাশের এলাকা। ত্রি-বার্ষিক এই সম্মেলনে বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ জেলা-উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও স্বার্থক করতে বিভিন্ন রাস্তার উপরে তোরণসহ বিলবোর্ড স্থাপন করেছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং বাসুপাড়ায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা প্রদান করেছেন। এরই মধ্যে ইউনিয়নের বিভিন্নস্থানে লোকজনের সাথে গণসংযোগ সহ প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়ের আশাবাদী নুরুল ইসলাম। মাহামারী করোনা ভাইরাসের শুরু থেকে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির নির্দেশনায় লোকজনের মাঝে মাস্ক, সাবান, হ্যান্ড সেনিটাইজার সহ গরীব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছেন। ইউনিয়নে যে কোন মানুষের বিপদে পাশে থেকেছেন। আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন সর্বদা।
নুরুল ইসলাম বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণীত হয়ে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির নির্দেশনায় কাজ করে চলেছি। বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসেবে আমি আমার দায়িত্ব পালনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। জাতির পিতার সোনার বাংলা গড়ার কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করতে চাই। দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচিত হলে ইউনিয়নবাসীর আকাঙ্খিত স্বপ্নকে বাস্তবায়ন করে যাবো।
নুরুল ইসলাম ছাড়াও যুব মহিলা লীগেরর ত্রি-বাষিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল সহ অংগ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তোরণ নির্মাণ করা হয়েছে।


