IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া রণসরঞ্জাম নিয়ে যা বলল তালেবান

আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া রণসরঞ্জাম নিয়ে যা বলল তালেবান

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের সাবেক সরকার সামরিক বিমান, সাঁজোয়া যানসহ বিভিন্ন রণসরঞ্জাম দেশের বাইরে সরিয়ে দিয়েছে বলে জানিয়েছে তালেবান। তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। আফগানিস্তানের একটি স্থানীয় গণমাধ্যম বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, আফগান বিমান বাহিনীর কয়েকটি হেলিকপ্টার উজবেকিস্তানে সরিয়ে নিতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ইরানে হামভি ও রেঞ্জার্স ট্রাক সরিয়ে নেওয়া হচ্ছে।

তালেবানের সংস্কৃতিক কমিশনের এক সদস্য নূর মোহাম্মদ মুতাভাকিল জানান, ইরানে সরিয়ে নেওয়া বেশ কিছু রণসরঞ্জাম আফগানিস্তানে ফিরিয়ে আনা হয়েছে। তবে কারা এই রণসরঞ্জাম দেশের বাইরে সরাল তা জানাননি তিনি।

তিনি জানান, এসব রণসরঞ্জাম ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ করা হয়েছিল। কারণ এসব আমাদের জনগণের সম্পত্তি।

এদিকে, দেশটির বেশ কয়েকজন আইন প্রণেতা ও সাবেক সামরিক কর্মকর্তা জানান, এসব রণসরঞ্জাম জনগণের সম্পত্তি। কাউকেই এসব দেশের বাইরে নিয়ে যাওয়ার অনুমোদন দেওয়া উচিত নয়।

এ ব্যাপারে সাইয়েদ আহমেদ সিলাব নামে এক আইন প্রণেতা জানান, আশরাফ গনি পালানোর পর কয়েক ডজন হেলিকপ্টার ও হামভি আফগানিস্তানের বাইরে সরিয়ে নেওয়া হয়েছিল। প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে এসব ফিরিয়ে আনা উচিত।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আফগানিস্তানের সাবেক সরকারের ১৬০টি সামরিক হেলিকপ্টার আর ২২ হাজার ১৭৬টি হামভি ছিল। তবে এসব রণসরঞ্জামের মধ্যে ঠিক কতগুলো আফগানিস্তানের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে এবং কতগুলো দেশেই রয়েছে তা নিশ্চিত নয় বলে আফগানিস্তানের একটি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31