IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> প্রবাস >> টপ নিউজ >> উন্নয়নশীল দেশগুলোকে টিকা অনুদান দিবে যুক্তরাষ্ট্র

উন্নয়নশীল দেশগুলোকে টিকা অনুদান দিবে যুক্তরাষ্ট্র


ধূমকেতু নিউজ ডেস্ক : উন্নয়নশীল দেশগুলোর জন্য আরও ৫০ কোটি ফাইজার টিকার ডোজ অনুদান দেবে যুক্তরাষ্ট্র। বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমন অঙ্গীকার ব্যক্ত করেছেন। মার্কিন কর্মকর্তাদের বরাতে খবর বিবিসির।

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক জনসংখ্যার ৭০ শতাংশকে টিকা দিতে এক হাজার ১০০ কোটি ডোজ দরকার। ২০২১ সালের শেষ নাগাদ প্রতিটি দেশের জনসংখ্যার ৪০ শতাংশকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কিন্তু এই লক্ষ্য পূরণ অসম্ভব বলেই মনে করা হচ্ছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাত্ত বলছে, অনেক উন্নত-আয়ের দেশ তাদের অর্ধেক জনগণকে টিকার অন্তত একটি ডোজ দিয়েছে। কিন্তু নিম্ন আয়ের দেশগুলোর কেবল দুই শতাংশ জনগণকে প্রথম ডোজ দেওয়া হয়েছে।

বিবিসির সাংবাদিক স্টিফানি হেগার্টি বলেন, বাইডেনের জন্য এটি বড় একটি প্রতিশ্রুতি। কিন্তু দুই শতাংশ জনগণকে টিকা দেওয়ার অপেক্ষায় থাকা দেশগুলো এর ন্যায্য হিস্যা পাবে কিনা; তা নিয়ে সন্দেহ রয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র টিকার ৫৮ কোটি ডোজ দেওয়ার অঙ্গীকার করলেও এখন পর্যন্ত মাত্র ১৪ কোটি ডোজ সরবরাহ করেছে। গেল কয়েক মাসে বৈশ্বিক টিকার উৎপাদন বাড়ানো হয়েছে। এখন টিকার ডোজ পাওয়া অনেকটা সহজলভ্য।

এ বছরের শেষে ধনী দেশগুলো যদি বুস্টার ডোজও দেয়, তার পরেও ১২০ কোটি ডোজ অতিরিক্ত থাকবে। কিন্তু তারা যদি ডোজগুলো অনুদান হিসেবে অন্য দেশগুলোকে না দেয়, তবে তাদের ২৪ কোটি ১০ লাখ ডোজ অপচয় হবে। কিন্তু এসব ডোজ খুবই শীঘ্রই প্রয়োজনীয় দেশগুলোতে পাঠিয়ে দেওয়া উচিত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমর্থিত কোভ্যাক্স প্রকল্প ন্যায়সঙ্গতভাবে টিকার ডোজ বিতরণে সহায়তা করছে। এখন তারা বলছে, তারা যেসব টিকার ডোজ গ্রহণ করছেন, তা সংখ্যায় খুবই কম এবং তা একেবারে শেষ মুহূর্তে দান করা হচ্ছে। এসব ডোজের মেয়াদ শেষ হওয়ার সময় খুবই অল্প দিন বাকি থাকে।

কাজেই যেসব দেশে এসব ডোজ বিতরণ প্রয়োজন, তাদের কাছে সঠিক সময়ে পৌঁছানো অনেক কঠিন হয়ে যায়। যদি বাইডেন তার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করতে চায়, তবে একটা বড় পরিবর্তন আশা করা যাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31