IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> ঝালকাঠিতে আত্মরক্ষার্থে কিশোরীদের কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

ঝালকাঠিতে আত্মরক্ষার্থে কিশোরীদের কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : “আর নয় বাল্যবিবাহ, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে” এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে কিশোরীদের আত্মরক্ষার কৌশল কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোক্তার হোসেন।

প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় এবং গ্লোবাল অ্যাফেয়ারস কানাডার অর্থায়নে এ উপজেলার ১৫ জন স্কুল পড়ুয়া কিশোরী এই প্রশিক্ষনে অংশগ্রহণ করেছে।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এসআরএইচআর স্পেশালিস্ট তৌফিক উল করিম চৌধুরির সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, যুবউন্নয়ন কর্মকর্তা আল-আমিন বাকলাই, সুপারভাইজার নিরমল চন্দ্র, রিসোর্স ডেভলপমেন্ট ফাউন্ডেশনের (আডিএফ) টীম ম্যানেজার রাকিবুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এসআইএস উম্মে আসমা খাতুনসহ প্রশিক্ষণাথীদের অভিভবকবৃন্দ।

কিশোরীদের নিজেদের অধিকার রক্ষা, নারীর প্রতি নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সোচ্চার হতে সাহায্য করা। নিজেদের সিদ্ধান্ত গ্রহণ ও মতামত প্রদানে আত্মনির্ভরতায় গড়ে তোলার লক্ষে ৩২ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করবে রিসোর্স ডেভলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31