ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে।
বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর সকাল থেকে সারাদিন প্রতিটি ওয়ার্ডে দলীয় নেতাকর্মী ও এলাকার জনসাধারনের উপস্থিতে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বেলা ১১ টায় ওমরপুর স্কুল মাঠে নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে ত্রি-বার্ষিক ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শফি উদ্দিন, আলী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত, আওয়ামী লীগ নেতা মহসিন আলী, মোরশেদুল বারী, মুক্তার হোসেন বকুল, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিক লীগের আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন মিলন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহমেদ, সহ-সভাপতি আল নোমান নাদিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজীব প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন।
এপর্যন্ত উপজেলার পৌরসভা, নন্দীগ্রাম সদর, ভাটরা, বুড়ইল ও ভাটগ্রাম ইউনিয়নের ২৫টি ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।


