IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল ) অনুষ্ঠিতখননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ডব্লিউএইচও প্রধান হিসেবে টেড্রোসকে ইইউ’র ২০টি দেশের সমর্থন

ডব্লিউএইচও প্রধান হিসেবে টেড্রোসকে ইইউ’র ২০টি দেশের সমর্থন

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউরোপের প্রায় ২০ টি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে টেড্রোস আধানম গেব্রিয়াসুসকে দ্বিতীয় মেয়াদের জন্য মনোনীত করেছে। বৃহস্পতিবারের সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে তারা এ সমর্থন জানায়। খবর এএফপি’র।

ডাব্লিউএইচও’র সদস্য দেশগুলোর গ্রিনিজ মান সময় ১৬০০টা পর্যন্ত প্রার্থীদের মনোনীত করার সময় ছিল। জার্মানি বুধবার ঘোষণা করেছে যে, তারা টেড্রোসকে মনোনীত করার প্রস্তাব দিচ্ছে, যিনি এ পদে একমাত্র প্রার্থী।

জেনেভায় জাতিসংঘে ফ্রান্স এবং জার্মানির স্থায়ী মিশন টুইট বার্তায় লিখেছে, “আজ ২৩ সেপ্টেম্বর, ফ্রান্স ও জার্মানি, ইইউ রাজ্যের একটি গ্রুপের সাথে সমন্বয় করে, ডব্লিউএইচও-এর মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রিয়াসুসকে ২০২২ সালের মে মাসে নির্বাচনের জন্য মনোনীত করেছে।”

কূটনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, অন্যান্য ইইউ দেশ বার্লিনকে অনুসরণ করে এবং ইথিওপিয়ার সাবেক স্বাস্থ্য ও পররাষ্ট্রমন্ত্রীকে সমর্থন করে।

অস্ট্রিয়া, ফ্রান্স, পর্তুগাল ও স্পেন এবং জেনেভা ভিত্তিক প্রতিটি দেশ, ডাব্লিউএইচও-র কাছে একটি সিল করা খাম জমা দিয়েছে। তবে, সংস্থাটি ১ অক্টোবরের আগে খাম খুলবে না এবং কয়েক সপ্তাহ পরে প্রকাশ্যে আসার আগে, প্রার্থীদের তালিকা ডব্লিউএইচও-র ১৯৪ টি সদস্য রাষ্ট্রের কাছে পাঠানো হবে।

প্রথম আফ্রিকান টেড্রোস হচ্ছেন যিনি ২০১৭ সালে জাতিসংঘের এ সংস্থার প্রধান হয়েছিলেন। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার শীর্ষস্থানীয় প্রার্থীরা সাধারণত তাদের নিজ দেশ দ্বারা মনোনীত হয়ে থাকেন। তবে, টেড্রোস তাঁর নিজ অঞ্চল টাইগ্রায় সংঘাতের কারণে ইথিওপিয়া সমর্থন প্রত্যাহার করায় তাঁর প্রার্থিতা জটিল হয়ে পড়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31