IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> ‘নেতার দায়িত্ব হচ্ছে নেতৃত্বের বিকাশ ঘটানো’

‘নেতার দায়িত্ব হচ্ছে নেতৃত্বের বিকাশ ঘটানো’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ যুব মহিলা লীগ বাগমারা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। শনিবার সকাল ১০ টায় এ উপলক্ষে ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনের দ্বিতীয় অংশে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে প্রার্থীতা ঘোষণা করা হয়। একাধিক প্রার্থী না থাকায় গত কমিটির সভাপতি প্রভাষক শাহিনুর খাতুনকে সভাপতি এবং সাধারণ সম্পাদক পারভীন আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা সহ উপজেলা যুব মহিলা লীগের ত্রি- বার্ষিক সম্মেলনের বেলুন উড়িয়ে দেয়া হয়। পরে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পারভীন আক্তারের পরিচালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, বাগমারায় যুব মহিলা লীগ একটি শক্তিশালী ও গঠনমূলক সংগঠন। যুব মহিলা লীগ প্রতিটি নির্বাচন সহ বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুব মহিলা লীগের গুরুত্ব অনেক। তারা প্রতিটি সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে সর্বদা প্রস্তুত থাকে।

তিনি আরো বলেন, একজন নেতার দায়িত্ব হচ্ছে নেতৃত্বের বিকাশ ঘটানো। পদ নিয়ে বসে থাকার সুযোগ নেই। বাংলাদেশ আওয়াম লীগ জাতির জনকের সংগঠন। সেই সংগঠনের সহযোগি সংগঠন হচ্ছে যুব মহিলা লীগ। যুব মহিলা লীগকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আদর্শ নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। নিজের সার্থে সংগঠন করে লাভ নেই। জনস্বার্থে সংগঠন করতে হবে। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার কাজে নিজেকে আত্মনিয়োগ করতে হবে। সংগঠনের পদপদবী নিয়ে লাভ নেই। সংগঠনের গঠনতন্ত্র মেনে কাজ করতে হবে।

প্রধান অতিথি আরো বলেন, বাগমারা এক সময় ছিল সন্ত্রাসের জনপদ। যেখানে দিনের বেলায় লোকজন চলাচল করতে ভয় পেত। সেই বাগমারা আজ শান্তির জনপদে পরিনত হয়েছে। দক্ষ নেতৃত্বের ফলেই তা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ভূমিকায় বাগমারার প্রত্যন্ত এলাকার মানুষের উন্নয়ন ঘটেছে। জীবন মান উন্নত হয়েছে। এই অবস্থা ঘরে রাখতে চাইলে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। তাই যেকোন নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।

ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক ছিলেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ সভাপতি আদিবা আনজুম মিতা এমপি, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, প্রধান বক্তা ছিলেন, রাজশাহী জেলা যুব মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা নার্গীস শেলী, সাধারণ সম্পাদক বিপাশা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, পারভিন খায়ের, নার্গিস মাহাতাব, শারমিন জাহান মেরি, সদস্য লুনা হুমায়ুন পারভীন, পারুল আক্তার মল্লিক প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, এনাগ্রæপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস তহুরা হক, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, তাহেরপুর পৌরসভার মেয়র আবউল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহমেদ, আফতাব উদ্দীন আবুল, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আল-মামুন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী সহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ।

এর আগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তব অর্পন করেন প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31