ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত কর্মচারীবৃন্দ।
রোববার দুপুরে নগর ভবনে মেয়রের সাথে সাক্ষাৎ করেন তারা।
এর আগে কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের কবর পুষ্পস্তবক অর্পণ করেন রুয়েটের কর্মচারীবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদ, হায়দার আরী, মানিক মিয়া, রাজেদুল হাসান রাজ, মনির, মোস্তফা, রাহাদুল ইসলাম রঞ্জু, মাসুম আখতার কাজল, শারমিন আখতার নিশা, রবিন, সুমন, ইমন, চাঁদ, সুমন, রেজাউল ইসলাম, খোরশেদ, আশাদুল ইসলাম, শামসুল, রাশেদুল ইসলাম, কালাম ও আবুল বাশার।


