IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> টপ নিউজ >> সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মালদ্বীপে যাচ্ছে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মালদ্বীপে যাচ্ছে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ও শেষ ট্রফি ২০০৩ সালে ঢাকায়, সর্বশেষ ফাইনাল ২০০৫ সালে করাচিতে এবং সর্বশেষ সেমিফাইনাল ২০০৯ সালে ঢাকায়।

সর্বশেষ চারটি সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বই টপকাতে পারেনি বাংলাদেশ। ব্যর্থতা ২০১৮ সালে ঘরের মাঠে গত আসরেও। দক্ষিণ এশিয়ার টুর্নামেন্টে হাবুডুবু খাওয়া বাংলাদেশ এবার চোখ রাখছে শিরোপায়।

১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মঙ্গলবার মালে যাচ্ছে বাংলাদেশ দল। যাওয়ার আগে সোমবার সংবাদ সম্মেলনে কোচ অস্কার ব্রুজন ও অধিনায়ক জামাল ভূঁইয়া চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথাই শোনালেন।

কিভাবে? যে দলটি গত চারটি সাফের সেমিফাইনালেই পা রাখতে পারেনি, সেই দল হবে চ্যাম্পিয়ন! চোখটা কি বেশি ওপরে তোলা হলো না? জামাল ভূঁইয়া চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের পেছনে কিছু যুক্তিও দিয়েছেন। তার মতে, বর্তমান দলটির খেলোয়াড়রা অনেকদিন ধরে একসঙ্গে আছেন। ভালো একটু গ্রুপ তারা। সবার মধ্যেই ভালো কিছু করার তাগিদ আছে।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা কয়েকটা দিন অনুশীলনে কঠোর পরিশ্রম করছি। খেলোয়াড়রা নিজেদের সেরা দিতে প্রস্তুত। আমরা নিজেদের খেলাটা দেখাতে চাই। কিছু একটা করতে হবে, কিছু একটা করে দেখাতে চাইছি। আমরা আত্মবিশ্বাসী, ম্যাচ বাই এগোতে চাই। চ্যাম্পিয়ন হওয়ার যে লক্ষ্য নির্ধারণ করেছি, আশা করি সে লক্ষ্যে পৌঁছতে পারবো।’

এই টুর্নামেন্টে ফেভারিট কারা? জামাল ভূঁইয়ার জবাব, ‘ফিফা র্যাংকিং বলছে ভারতই ফেভারিট। তবে আমাদের কাছে সব প্রতিপক্ষই সমান। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ, তাদের নিয়েই ভাবছি। প্রথম ম্যাচটা কঠিন হবে। শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে। তারপর ভারতের বিপক্ষে ম্যাচ। ওই ম্যাচটি না হারলেই ভালো।’

নতুন কোচের অধীনে মাত্র কয়েকদিনের অনুশীলন হলো, খেলোয়াড়রা কি মানিয়ে নিতে পারবেন নতুন কৌশলে? জামাল ভূঁইয়ার কথা, ‘কোনো কিছুই একদিনে তৈরি হয় না, একটা প্রক্রিয়া আছে। কোচ প্রথম দিন যোগ দিয়েই বলেছেন কিভাবে দলকে খেলাতে চান। তিনি সবকিছু পরিষ্কার করে দিয়েছেন। যে ফরমেশন দিয়েছেন, সেভাবে লিগে বেশিরভাগ দলই খেলে থাকে। তা মানিয়ে নিচ্ছি। আমরা কোচের অধীনে নতুন ফরমেশনে ধাতস্ত হওয়ার চেষ্টা করছি।’

কেবল অধিনায়ক জামাল ভূঁইয়াই নন, নতুন কোচ অস্কার ব্রুজনও নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশকে। মধ্যবর্তী এই দায়িত্বটা তিনি রাঙাতে চান চ্যাম্পিয়ন হয়ে। ক্যারিয়ারের প্রথম জাতীয় দলের দায়িত্বটা স্মরণীয় করেই রাখতে চান এই স্প্যানিশ।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপের নতুন দিক হলো ফরম্যাট। পাঁচটি দেশ অংশ নিচ্ছে বলে খেলা হবে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে। এখানে এক ম্যাচ খারাপ করলে তা পুষিয়ে নেয়ার সুযোগ থাকে। নতুন এই ফরম্যাটও বাংলাদেশকে আশাবাদী করছে ফাইনালে ওঠার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31