IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> তালেবানকে যে শর্ত দিলেন এরদোগান

তালেবানকে যে শর্ত দিলেন এরদোগান

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য তালেবানকে শর্ত দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

তিনি বলেছেন, তালেবান সরকারের মন্ত্রিসভায় অবশ্যই নারীদের অন্তর্ভুক্ত করতে হবে। এই অন্তর্ভুক্তির পরই তুরস্ক আফগানিস্তানের নতুন সরকারের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন এরদোগান।

এছাড়া তালেবান আন্তর্জাতিক মহলে স্বীকৃতি না পেলে তুরস্ক তাদের সঙ্গে কাজ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন এরদোগান।

এক মার্কিন গণমাধ্যমকে এরদোগান বলেন, নারীদের প্রতি তুরস্কের মনোভাব সবারই জানা। সমাজের প্রতিটি ক্ষেত্রেই নারীদের উপস্থিতি রয়েছে। আমাদের মতাদর্শ আফগানিস্তানের ওপর প্রয়োগ করা উচিত। নারীরা বেশি করে কাজ করবে, সমাজের প্রতিটি ক্ষেত্রেই তারা অংশগ্রহণ করবে। স্বাস্থ্য, নিরাপত্তা কিংবা অন্য যেকোনো প্রয়োজনে আমরা তাদের পাশে দাঁড়াব।

তিনি আরও বলেন, যদি তাদের (তালেবান) গ্রহণ করা ও স্বীকৃতি দেওয়া হয় তাহলে আমরা তাদের সঙ্গে কাজ করব। কিন্তু তারা স্বীকৃতি না পেলে তাদের সঙ্গে আমাদের কোনো লেনদেন থাকবে না।

কাবুল বিমানবন্দর পরিচালনার ক্ষেত্রে তুরস্ক তালেবানকে সাহায্য করার পরিকল্পনা করেছে। এরই মধ্যে এরদোগানের এই মন্তব্য সামনে এলো।

এদিকে, কাবুল বিমানবন্দরের সব সমস্যা সমাধান করা হয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা কাবুল বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু করার আহ্বান জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31