IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> আট জেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মাত্র তিনজন

আট জেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মাত্র তিনজন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : খাল-বিল, নদী-নালায় প্রায়ই ঘটছে মানুষের ডুবে যাওয়ার ঘটনা। অনেক সময় মরদেহটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ভরসা করতে হচ্ছে ডুবুরিদের ওপর। কিন্তু রাজশাহী বিভাগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মাত্র তিনজন। বিভাগের আট জেলায় উদ্ধার তৎপরতা চালাতে রীতিমতো হিমশিম খেতে হয় তাঁদের।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনে যে তিনজন ডুবুরি আছেন তাঁরা হলেন- জুয়েল রানা, রিপন হোসেন ও মো. রওশন। মো. নুরুন্নবী নামে আরেকজন ডুবুরি ছিলেন। তিনি পদোন্নতি পেয়ে লিডার হয়েছেন। ফলে তিনজনকেই এখন কাজ করতে হচ্ছে।

ফায়ার সার্ভিসের রাজশাহীর কর্মকর্তারা বলছেন, রাজশাহী সদর স্টেশন ছাড়া বিভাগের অন্য কোন জেলায় ডুবুরি নেই। কখনো কখনো একটি উদ্ধার অভিযান চালানোর সময় আরেক জায়গায় ডুবে যাওয়ার খবর আসে। তখন একটি ছেড়ে আরেক জায়গায় যাওয়া যায় না। আবার একটি অভিযান শেষ করে আরেক জায়গায় যেতে দেরি হয়ে যায়।

ফায়ার সার্ভিস বিভাগের তথ্যমতে, ডুবে মারা যাওয়ার ঘটনা বেশি ঘটে বর্ষাকালে। অনেক ঘটনার তথ্য ফায়ার সার্ভিসে আসে না। তবে ডুবে যাওয়ার পর দীর্ঘ সময় জীবিত বা লাশ উদ্ধার না হলেই ফায়ার সার্ভিসকে বলা হয়। রাজশাহী বিভাগের আট জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এমন ১৭টি ডাক পেয়েছে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তাঁরা ১৩ জনের মরদেহ উদ্ধার করেছেন। জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন একজন।

গত ২১ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের পাশের একটি খালে ডুবে মারা যায় রাশেদুল ইসলাম নামে এক কিশোর। স্থানীয়রা চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন। তারপর রাজশাহী থেকে ডুবুরি দল যেতে বিকাল হয়ে যায়। ডুবুরি দল দেড় ঘণ্টা চেষ্টার পর রাশেদুলের মরদেহ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক ছাবের আলী প্রামাণিক জানান, তাঁদের অফিসে ডুবুরির পদই নেই। পদ সৃষ্টির জন্য তিনি জানিয়েছিলেন। অন্তত জেলা পর্যায়ের স্টেশনগুলোতে ডুবুরি দল থাকা উচিত বলেও মনে করেন এই কর্মকর্তা।

রাজশাহীর তিন ডুবুরির লিডার নুরুন্নবী বলেন, আমি ডুবুরি হিসেবে চাকরিতে যোগ দিয়েছি ১৯৯০ সালে। তখন দেশে ২৫ জন ডুবুরি নিয়ে ফায়ার সার্ভিসে এই বিভাগ চালু হয়। কিন্তু এখনও ডুবুরির সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে এলে আমরা জানায়, এটির প্রয়োজনীয়তা কত বেশি। এখন আবার কিছু নিয়োগের প্রক্রিয়া চলছে বলে শুনেছি।

দীর্ঘদিন ডুবুরি হিসেবে কাজ করা এই ব্যক্তি বলেন, আগে সাঁতার জানা মানুষের সংখ্যা বেশি ছিলো। তখন ডুবে যাওয়ার ঘটনা কম ঘটত। এখন নতুন প্রজন্মের বেশিরভাগই সাঁতার জানে না। তাঁরা নৌভ্রমণে বের হয়ে কিংবা শখ করে গোসলে নেমে দুর্ঘটনায় পড়ে। ফলে ডুবুরিদের কাজ বেড়েছে। এখন তিনজনকে আট জেলায় কাজ করতে হিমশিম খেতে হয়।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুর রশিদ বলেন, আমাদের এখানে তিনজন ডুবুরি, তাঁদের জন্য একটা গাড়ি আর প্রয়োজসীয় সরঞ্জমাদি। বিভাগের যেকোনো জেলায় দুর্ঘটনার খবর পেলে তাঁরা সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। কিন্তু জনবল সংকটে আমরা মাঝেমাঝেই বিড়ম্বনায় পড়ি। কারণ একটি উদ্ধার কাজ চলাকালে আরেকটির খবর এলে দ্বিতীয় টিম দেয়ার সুযোগ নেই।

তিনি বলেন, ডুবুরিদের একজন লিডার আছেন। তাঁকে ধরলে চারজন হয়। তাঁদেরও দুইভাগে কাজ করানোর সুযোগ নেই। কারণ, একটি টিম অভিযানে গেলে দ্বিতীয় টিমের কাছে আর সরঞ্জাম থাকে না। দড়ি, অক্সিজেনসহ যেসব সরঞ্জাম লাগে, সেগুলো দ্বিতীয় টিমকে দেয়া যায় না। আবার গেলেও দূরের পথে যেতে অনেক সময় লেগে যায়। এ কারণে স্থানীয়রা কখনো কখনো নাখোশও হন।

তিনি আরও বলেন, আমাদের সীমাবদ্ধতা আমরা সদর দপ্তরে জানিয়েছি। ইতোমধ্যে মধ্যে দেশের বিভিন্ন স্থানে জন্য কিছু ডুবুরি নিয়োগ দেয়া হয়েছে, কিন্তু সেগুলো শূন্য পদের বিপরীতে। আমাদের এখানে পদ শূন্য নেই, সে কারণে আমরা পাইনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31