IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজেদুল ইসলাম চম্পার উঠান বৈঠক

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজেদুল ইসলাম চম্পার উঠান বৈঠক

ধূমকেতু প্রতিবেদক, আদমদীঘি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা শুক্রবার বিকেলে তার নিজ গ্রাম দমদমাতে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেছেন।

সান্তাহার প্রেসক্লাবের সভাপতি ও সাবেক মেম্বার গোলাম আম্বিয়া লুলুর সভাপতিত্বে উঠান বৈঠক ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা।

সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক খায়রুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নিসরুল হামিদ ফুতু, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, ইউপি সদস্য শিপলু খান, খোকন, সরেফুল ইসলাম, মাজেদুল ইসলাম প্রমুখ।

সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাজেদুল ইসলাম চম্পা বলেন, একটি রাষ্ট্রের উন্নয়নের মূল স্তম্ভ কাঠামো হচ্ছে গ্রাম পর্যায়ের সুষম ও উন্নয়ন নিশ্চিত করা। এ জন্য তৃণমূলের জনপ্রতিনিধি হিসেবে ইউনিয়ন পরিষদে সুশিক্ষিত, দক্ষ জনপ্রতিনিধি প্রয়োজন। জাতির পিতার কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রামকে শহরে পরিণত করার ভিশন নিয়ে সরকার গ্রাম পর্যায়ে উন্নয়নের ফলে দেশ আজ উন্নয়নের মহাসড়কে হাটছে। বাংলাদেশ আজ একটি মধ্যম আয়ের দেশে উন্নতি হওয়ায় বিশ্ব নেতারা আজ শেখ হাসিনাকে উন্নয়নের মডেল হিসেবে আখ্যায়িত করছে।

তিনি আরও বলেন, বর্তমান শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে হলে প্রতিটি স্তরে দক্ষ, সুশিক্ষিত ও দুর্নীতিমুক্ত জনপ্রতিনিধির কোন বিকল্প নেই। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সান্তাহার ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তাইতো আগামী নির্বাচনে ইউনিয়নের সর্বস্তরের ভোটারগণ তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারলে তিনি ইউনিয়নের সকল স্তরের ভোটারদের মতামতের ভিত্তিতে একটি সমৃদ্ধ ইউনিয়ন গড়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31