IMG-LOGO

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলাবাগমারার নতুন ইউএনও রিজু তামান্নারাজশাহীতে চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখেহাসি ফোটাল ‘ইকো’পুঠিয়ায় রাতের আঁধারে সার বিক্রি ধরাসায় ও গোডাউনের তালা ভেঙ্গে উদ্ধার হল ৩৩০ বস্তা সারউপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে প্রশাসনিক কর্মকতর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভাউপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবনর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ‘মক্কা প্রতিরক্ষা জোটের আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না’বাগমারায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার,তথ্য ও সম্প্রচার মন্ত্রীঅবৈধ নিয়োগ থেকে অর্থ আত্মসাৎ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনগোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন‘ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> ‘ব্যবসায়ীদের বিরুদ্ধে দুদক যদি এভাবে ছুটে, তাহলে দেশের উন্নয়ন হবে কীভাবে’

‘ব্যবসায়ীদের বিরুদ্ধে দুদক যদি এভাবে ছুটে, তাহলে দেশের উন্নয়ন হবে কীভাবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : শুধু দেশের ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ছুটে বেড়ানোর কথা উল্লেখ করে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। অর্থ পাচার মামলায় এক আসামির আগাম জামিনের শুনানিতে হাইকোর্ট এ অসন্তোষ প্রকাশ করেন।

রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম জাহিদ সারোয়ারের হাইকোর্ট বেঞ্চে এই শুনানি হয়।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

দিনাজপুর জেলা যুবলীগ নেতা খলিলুল্লাহ আজাদ মিল্টনের জামিন আবেদনের শুনানিকালে দুদক আইনজীবীকে উদ্দেশ করে হাইকোর্ট বলেন, ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যদি এভাবে ছুটে, তাহলে দেশের উন্নয়ন হবে কীভাবে? যারা দেশের বাইরে বেগমপাড়া করছেন, যারা মালয়েশিয়া, আমেরিকা টাকা পাঠাচ্ছেন- এগুলো হলো বড় বড় মানি লন্ডারিং। তাদের ধরুন।

শুনানি শেষে যুবলীগ নেতা খলিলুল্লাহ আজাদ মিল্টনকে শর্তসাপেক্ষে ৮ সপ্তাহের জামিন দেন। শর্তগুলো হলো- আসামিকে পাসপোর্ট জমা দিতে হবে এবং তিনি দেশত্যাগ করতে পারবেন না।

পরে আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, দিনাজপুরের সোনালী ব্যাংকের যে ব্রাঞ্চের কথা মামলায় উল্লেখ করা হয়েছে, সেখানে ওই ব্রাঞ্চের কোনো অস্তিত্ব নেই। অথচ মামলার অভিযোগে বলা হয়েছে, খলিলুল্লাহ আজাদ মিল্টন বিভিন্ন সময়ে ১৪ কোটি ৭১ লাখ ৭৩ হাজার ২১৮ টাকা জমা করেছেন এবং বিভিন্ন সময়ে এই টাকা উত্তোলন করেছেন।

যুবলীগ নেতা খলিলুল্লাহ আজাদ মিল্টন আরও প্রায় ২২টি মামলায় জামিনে আছেন বলে জানা গেছে। কারাবন্দি থাকা অবস্থায় তার বিরুদ্ধে মোট চার মাসে ১৬টি মামলা দায়ের করা হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি এই যুবলীগ নেতার পরিবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে, মাত্র ৪ মাসের ব্যবধানে খলিলুল্লাহ আজাদ মিল্টনের বিরুদ্ধে পুলিশ ১৬টি মিথ্যা মামলা দিয়েছে। এক মামলায় জামিন হলে অন্য মামলায় গ্রেফতার দেখিয়ে খলিলুল্লাহকে কারাগার থেকে বের হতে দিচ্ছেন না পুলিশ। তবে সেই অভিযোগ অস্বীকার করে গত ২ ফেব্রুয়ারি দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) প্রতিবাদ জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031