ধূমকেতু প্রতিবেদক : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ও শহীদ এএইচএম কামারুজ্জামান ফুটবল লীগ অনুষ্ঠিত হয়।
রোববার (৩ অক্টোবর) শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগের সুপার লীগের খেলায় সাবু স্মৃতি সংসদ ২-১ গোলে শিরইল স্পোর্টিং ক্লাবকে হারায়।
বিজয়ী দলের পক্ষে মিঠু ও পিপাস ১টি করে গোল করেন। বিজিত দলের পক্ষে শাহ পরায়ন শাহ ১টি গোল করেন।
প্রিমিয়ার ডিভিশনের খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র ও এ্যালাইড ক্লাব ১-১ গোলে করে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। শেখ রাসেলের পক্ষে সুমন ১টি ও এল্যাইড ক্লাবের পক্ষে হাবিবুর ১টি গোল করেন।
সোমবার ১ম বিভাগের সুপার লীগের খেলায় খ’গ্রুপ চ্যাম্পিয়ন হেলেনাবাদ কলোনী ক্লাব, ক’গ্রুপ রানারআপ স্পোর্টস ক্লাব ও প্রিমিয়ার ডিভিশনে আবাহনী ক্রীড়া চক্র ও শিরইল কলোনী স্পোর্টিং ক্লাব অংশ নেবে।


