IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> নির্যাতিতদের সেবা করতে চাই যুবলীগ নেতা রুহুল আমিন

নির্যাতিতদের সেবা করতে চাই যুবলীগ নেতা রুহুল আমিন

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন চান উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন। ইউনিয়নের নির্যাতিত ও সুবিধা বঞ্চিত জনগনের পাশে দারিয়ে সেবা দিতে চান তিনি।

রোববার বিকেলে অত্র ইউনিয়নে গনসংযোগ ও প্রচারপত্র বিলি করার সময় সাংবাদিকদের এসব কথা বলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি আস্থাশীল যুবলীগ নেতা রুহুল আমিন বলেন, তিনি স্কুল জীবন থেকেই রাজনীতির সাথে জড়িয়ে পরেন। ১৯৯৩ সালে প্রথম তিনি আবাদপুকুর উচ্চ বিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর পর ১৯৯৬ সালে বাংলাদেশ ছাত্রলীগ আবাদপুকুর হাট আঞ্চলিখ শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০০ সালে একডালা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ২০০২ সালে রাণীনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০০৪ সালে সান্তাহার ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এরপর ২০০৮ সালে রাণীনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং ২০১২ সালে একডালা ইউনিয়ন যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। সর্ব শেষ গত ২০১৭ সালে রাণীনগর উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়ে এখন পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন।

তিনি আরও জানান, মুক্তিযুদ্ধের চেতনায় অ-সাম্প্রদায়িক গণতান্ত্রিক ক্ষুধা দারিদ্রমুক্ত শোষনহীন সুখী সমৃদ্ধ ও উন্নত আধুনিক সোনার বাংলা গড়াল লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্দেশ্য, ঘোষণাপত্র ও কর্মসূচী বাস্তবায়নের জন্য দ্বিধাহীন চিত্তে নিজেকে আত্মনিয়োগ করতে চাই।

রুহুল আমিন বলেন, একডালা ইউনিয়নবাসীকে ক্ষুধা, দারিদ্র, মাদক মুক্ত এবং অত্র ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সাংসদ আনোয়ার হোসেন হেলাল আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত দলীয় প্রতিক নৌকা মার্কা প্রদান করে অত্র ইউনিয়ন বাসীর সেবা করার সুযোগ দিবেন বলে মনেপ্রানে বিশ্বাস করি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31